1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ আগস্ট, ২০১৯, ১২.৩৮ পিএম
  • ৫০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর হাসপাতালের দুর্নীতিবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ও হাসপাতালের সেবার মানোন্নয়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় মুক্তিযোদ্ধা আলফাত স্কয়ারে অনুষ্ঠিত মানবন্ধনটি মুক্তিযোদ্ধার সন্তান নামক ব্যানারে অনুষ্ঠিত হয়। মানববন্ধে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার সন্তানসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন।
বক্তারা বলেন, হাসপাতালের একটি দুর্নীতিবাজ সিন্ডিকেট জনগণের বরাদ্দ লোপাট করছে। অষুধ, স্বাস্থ্য উপকরণসহ নানা কিছু থেকে রোগিদের বঞ্চিত করছে। এই চক্র প্যথলজি বিভাগকে অকার্যকর করে বাইরের ক্লিনিকদের সুবিদা দিচ্ছে। এতে বঞ্চিত হচ্ছেন রোগিরা। বক্তারা হাসপাতালের ডাক্তার সংকটসহ অন্যান্য সংকটেরও সমাধানের দাবি জানান।
মুক্তিযোদ্ধা সন্তান ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে ও সাংবাদিক শামস শামীমের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সাংবাদিক এমরানুল হক চৌধুরী, সাংবাদিক মাছুম হেলাল, পরিবেশ আন্দোলনের নেতা আবু নছর, গোলাম হুসেন অভি প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!