1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জে ডা. এসপি রায় স্মৃতি বৃক্তি পরীক্ষা

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬, ৫.৫০ পিএম
  • ৫৬৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় ডা. এসপি রায় স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়েছে।  শুক্রবার সকালে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ওই বৃত্তি পরীক্ষা অনুষ্টিত হয়। ডা.এসপি রায় ফাউন্ডেশনের সহযোগীতায় এবং জসিম উদ্দিন তালুকদার ও দেলোয়ার হোসেন’র আয়োজনে বৃত্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন সাচনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী স্বপন কুমার রায়, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভুষণ চক্রবর্তী, সহকারী প্রধান শিক্ষক সুব্রত রায়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, সহকারী শিক্ষক মোজাহিদ হোসেন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকেরা আক্তার, উপজেলা আওয়ামীলীগ নেতা জামিল আহমেদ জুয়েল প্রমুখ। পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে উপস্থি ছিলেন জামালগঞ্জ ডিগ্রী কলেজের প্রভাষক মো. মজিবুর রহমান। এতে জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়, জামালগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়, বেহেলী উচ্চ বিদ্যালয়, ভীমখালী উচ্চ বিদ্যালয়, আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, আব্দুল মুকিত উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শতাধিক ছাত্রছাত্রী অংশ গ্রহন করে। মেধা তালিকায় তানভরি আদনান প্রান্ত, প্রত্যাশা তালুকদার পর্না, ফাবিহা মুনিয়াত পন্নি, নদী রায় তালুকদার, ঐশ্বরী তালুকদার, তৌহিদা আক্তার বেবী, রিতু রানী দাস, ফৌজিয়া আনার ইকরা, মৌমিতা বণিক, ইসতিয়াক আহম্মেদ, সুরাইয়া আক্তার দোহা, ফাতেমা জান্নাত মুনা, সাদিয়া আক্তার, আরিফ হোসেন, উর্মি চৌধুরী, অর্পনা পাল চৌধুরী, সানিয়া জাহান সুচী, বনশ্রী তালুকদার, ইসরাত জাহান রাফা, মিথিলা তালুকদার ত্রয়ী সহ মোট ২০ জন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!