1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের জেলা মন্ত্রীর দায়িত্ব পেলেন জি কে গউস সুনামগঞ্জে ভিডিপি ও টিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও গাছের চারা বিতরণ টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে পানিতে ডুবে রাজশাহীর কলেজ ছাত্র পিকলুর মৃত্যু যাদুকাটা নদীতীরের বড়গোপটিলায় ‘পা*গলিকে ধ*র্ষণ: অভিযুক্ত মাদক কারবারি সাইদুলকে গ্রেপ্তার সুনামগঞ্জে লতিফা কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্টানে ইতালী প্রবাসীর মানিব্যাগ চুরি: চোরকে ধরিয়ে দিতে পুলিশের আহ্বান সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার

সুনামগঞ্জে সুলভমূল্যে গ্রাহকদের উন্নত সেবা দিচ্ছে হোটেল আয়ান বাবা

  • আপডেট টাইম :: সোমবার, ১৪ নভেম্বর, ২০১৬, ৬.২২ এএম
  • ৭২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জে সুলভমূল্যে উন্নত সেবা নিয়ে যাত্রা শুরু করেছে ‘হোটেল আয়ান বাবা’। সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র মধ্যবাজারে অবস্থিত যুক্তরাজ্য যযুবলীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী ফরহাদ আহমেদের মালিকানাধীন এই আবাসিক হোটেলটি গত মাসের ২৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।
আনুষ্টানিক উদ্বোধনের পরেই হোটেলটি গ্রাহকদের সুলভমূল্যে, উন্নত ও আধুনিক পরিবেশে সেবা দিয়ে যাচ্ছে। পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে সেবা দেওয়ায় গ্রাহকরাও খুশি। গ্রাহকরা জানিয়েছেন উন্নত পরিবেশ, আধুনিক ব্যবস্থাপনার কারণে ইতোমধ্যে গ্রাহকদের মধ্যে সাড়া ফেলেছে হোটেলটি। উন্নত ও আধুনিক ব্যবস্থাপনা থাকার পরও শহরের অন্যান্য হোটেল থেকে কম মূল্যে সেবা দিচ্ছে গ্রাহকদের। হোটেলটিতে ভিআইপি, এসি, নন এসিসহ নানা ধরনের আরামদায়ক কক্ষ রয়েছে। শীঘ্রই হোটেলে আরো নানা ধরনের সেবা নিয়ে আসা হবে বলে জানা গেছে। হোটেল বুকিংসহ যে কোন সেবার জন্য হোটেল ম্যানেজারের এই নন্বরে ০১৭৬৮৮৮৩০০১ যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
হোটেলটির স্বত্তাধিকারী ফরহাদ আহমেদ বলেন, হোটেল আয়ান বাবাকে শুরু থেকেই গ্রাহকবান্ধব, পরিচ্ছন্ন, মনোরম পরিবেশে সেবা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া আছে। তাছাড়া শহরের অন্যান্য হোটেল থেকেও সুলভমূল্যে উন্নত সেবা পাবেন গ্রাহকরা। আগামীতে গ্রাহকবান্ধব আরো সেবা চালু করা হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!