1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার সুনামগঞ্জে শ্যামলী, বেঙ্গল, সেন্টমার্টিন ও ইউরো কোচসহ ৪ অবৈধ স্লিপার কোচকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা তরুণদের মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া সামগ্রী উপহার দিলেন মাহবুব মল্লিক ভুল চিকিৎসায় গাভীর মৃত্যু: পশু চিকিৎসকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম :: শুক্রবার, ১১ নভেম্বর, ২০১৬, ১.৩৮ পিএম
  • ৫৫৮ বার পড়া হয়েছে

অনলাােইন ডেক্স::

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ অবরোধ শুরু হয়। তাঁদের সঙ্গে এই কর্মসূচিতে কয়েকটি সংগঠনও যোগ দিয়েছে।

শাহবাগ মোড় অবরোধের আগে প্রতিবাদকারীরা আজ সকাল ১০টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করেন। এরপর তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগে আসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার পর কয়েক শ প্রতিবাদকারী শাহবাগ মোড়ে অবস্থান নেন। এতে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শাহবাগ মোড়ে অবরোধ চলাকালে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের কুশপুত্তলিকা পোড়ান প্রতিবাদকারীরা। তাঁরা ছায়েদুল হককে দল ও মন্ত্রীর পদ থেকে বহিষ্কারের দাবি জানান।

প্রতিবাদকারীরা বলেন, হামলার উসকানিদাতা ও হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ক্ষতিগ্রস্ত হিন্দুদের ক্ষতিপূরণ দিতে হবে।

প্রতিবাদকারীরা সংখ্যালঘুবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা, স্বাধীন সংখ্যালঘু কমিশন গঠনসহ ছয় দফা দাবি দিয়েছেন।

প্রতিবাদে অংশ নেওয়া দেবাশীষ কুমার ঘোষ বলেন, আজ সারা দিন তাঁদের কর্মসূচি চলবে। দাবি না মানলে পরবর্তী সময়ে আরও বড় কর্মসূচি দেওয়া হবে।

ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে গত ৩০ অক্টোবর নাসিরনগরের প্রায় ১৫টি মন্দির ও শতাধিক হিন্দুবাড়িতে হামলা হয়। এর পাঁচ দিন পর উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়ের পাঁচটি ঘর ও একটি মন্দিরে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!