1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

রাষ্ট্রীয় সম্মাননা শেষে মুক্তিযোদ্ধা আবদুল হককে শহীদ সিরাজের পাশে সমাহিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০১৬, ২.৪২ এএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
৭১’র মুক্তিযোদ্ধ কালীন সময়ে ৫নং সেক্টরের ট্যাকেরঘাট ৫নং সাব সেক্টর প্রাঙ্গনে সোমবার রাষ্ট্রীয় সম্মাননা ও নামাজের জানাজা শেষে সুনামগঞ্জের তাহিরপুরের বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হক (৬৫) কে শহীদ সিরাজ বীর বিক্রমের সমাধী পাশে দাফন করা হয়।  উপজেলার শ্রীপুর উওর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের প্রয়াত আবদুল জহুরের জেষ্ঠ ছেলে বিসিআইসির ট্যাকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের সাবেক সিবিএ নেতা ও ৫ নং সাব-সেক্টরের বীর মুক্তিযোদ্ধা লাকমা নতুনপাড়ার বাসিন্দা আবদুল হক ঢাকার মিরপুরের মিল্কভিটা ওয়াসা স্টাফ কলোনিতে রবিবার সকাল সাড়ে ৯ টায় বড় মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন। মরহুমের মৃতদেহ সোমবার সকালে ট্যাকেরঘাটের লাকমা নতুনপাড়ার বাসায় নিলে এলে সেখানে আত্বীয়-স্বজন, যুদ্ধকালীন সময়ের সহযোদ্ধা ও প্রকল্পের তৎকালীন সহকর্মীরা শেষ বারের মত এই কৃতি ফুটবলার ও সমাজ সেবককে এক নজড় দেখার জন্য ভীড় করেন। পরে সকাল ৯টায় প্রকল্পের সাব-সেক্টর প্রাঙ্গনে ঈদগাহ মাঠে থানা পুলিশের ৬ সদস্যের একটি চৌকস দল মরদেহ’র প্রতি রাষ্ট্রীয় সম্মানণা প্রদান করেন। এরপর সকাল ১০ টায় মরহুমের নামাজে জানাযা শেষে মেঘালয় পাহাড়ের কুলঘেষা নো-ম্যান্স ল্যান্ডে শহীদ সিরাজ বীর বিক্রমের সমাধী স্থলে তার লাশ দাফন করা হয়। রাষ্ট্রীয় সম্মাণনা প্রদানকালে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রশান্ত কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধা ইউনিয়নের সাবেক কমান্ডার আলহাজ্ব মোজাহিদ উদ্দিন আহমদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. রৌজ আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আবদুল আউয়াল আখঞ্জি, ইউনিয়ন কমান্ডার আলকাছ মিয়া, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খসরুল আলম , প্রকল্পের ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন , এএসআই তপন কুমার দাস, পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির উপ-পরিচালক, যুগান্তরের তাহিরপুরের ষ্টাফ রিপোর্টার, ও সুনামগঞ্জ প্রেসক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক হাবিব সরোয়ার আজাদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ ও মরহুমের যুদ্ধকালীন সময়ের সহযোদ্ধাগণ, প্রকল্পের সহকর্মী, গণমাধ্যকর্মী, শিক্ষক সমাজ ও এলাকার গণমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!