1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

গোবিন্দগঞ্জে পরিবহন শ্রমিক-ছাত্রলীগ সংঘর্ষে রণক্ষেত্র

  • আপডেট টাইম :: রবিবার, ৬ নভেম্বর, ২০১৬, ৩.৩০ পিএম
  • ৫৫৩ বার পড়া হয়েছে

মাহবুব আলম মাহবুব, ছাতক ::
ছাতকের গোবিন্দগঞ্জে ছাত্রলীগ ও অটোটেম্পু শ্রমিকের মধ্যে সংঘর্ষের ঘটনায় পুলিশ, ইউপি  চেয়ারম্যান, পথচারীসহ উভয় পক্ষের অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। রোববার বিকেলে প্রায় আড়াই ঘন্টা ব্যাপী গোবিন্দগঞ্জ পয়েন্টে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নির্বাচিত নেতৃবৃন্দদেরকে অভিন্দন জানিয়ে আনন্দ মিছিল শেষে পথসভায় ছাত্রলীগ নেতা মুস্তাকিম কে অটোটেম্পু শ্রমিক ইমামুল হক কটুক্তি করলে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটা-কাটি হয়। পরে  গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে ছাত্রলীগ প্রতিবাদ মিছিল বের করে। ‘প্রতিবাদ মিছিলটি পয়েন্টেস’ অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের কার্যালয় অতিক্রম করতে গেলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। ভাংচুর করা হয়েছে ২৫-৩০টি সিএনজি ও লেগুনা গাড়ি।
সংঘর্ষ চলাকালে দু’পক্ষের ছোঁড়া ইট-পাটকেলে পথচারী, সালিশকারী ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানসহ অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি শান্ত করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার সেল নিক্ষেপ করেছে। সংঘর্ষ চলাকালে সিলেট- সুনামগঞ্জ ও ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে যান চলা-চল বন্ধ হয়ে পড়ে। গোবিন্দগঞ্জ পয়েন্টসহ.এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আতংক। এসময় পয়েন্টসহ এলাকার সকল দোকান-পাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষে আহত সেচ্ছাসেবক লীগনেতা.ওবায়দুর রউফ বাবলু, কলেজ ছাত্রলীগ সভাপতি তাজাম্মুল হক রিপন, সাধারণ সম্পাদক আল-আমিন, ছাত্রলীগ নেতা রাকিব উদ্দিন বাবলু, নাজমুল  হোসেন, এসকে মাহিন, পাবেল, জিলানী, সালমান, সাজু, বাবলুর রহমান, রাসেল আহমদ, আবুল কাসেম, মোতাহার, সুমন মিয়া, দ্বীনুল ইসলাম, শ্রমিক সিরাজুল ইসলাম, সাকিল, সদর, সাব্বির, বিরহাম, এনামুল হক, আহমদ আলীসহ আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং কৈতক হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে।
ছাতক থানার এসআই সোহেল রানা জানান, পরিস্তিতি  নিয়ন্ত্রন করতে ৭ রাউন্ড ফাঁকা গুলি ও ৬ রাউন্ড টিয়ারসেল নিক্ষেপ করা হয়েছে। এসময় এসআই সোহেল রানা, কনষ্ট্রেবল মাহফুজ ও সুমন পাল আহত হন। বর্তমানে পরিস্থিতি শান্ত -রয়েছে। গোবিন্দ আব্দুল হল স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি তাজামুল হক রিপন জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটি কে অভিনন্দন জানিয়ে বের করা কলেজ ছাত্রলীগের মিছিল শেষে ষ্ট্যান্ডে পথ সভা করতে গেলে সভা স্থলে এক শ্রমিক তার গাড়ি ঢুকিয়ে রাখলে এনিয়ে কথা কাটা-কাটি হয়েছে। এসময় শ্রমিক ইউনিয়নের লোকজন তাদের পথসভায় হামলা চালিয়ে ২০জন ছাত্রলীগের নেতা কর্মীকে আহত করেছে।
পরবর্তীতে স্থানীয় বিএনপি নেতা  অটোরিক্সা অটোটেম্পো স্ট্যান্ডের  সভাপতি আফতাব উদ্দিনের নেতৃত্বে কয়েক জন সিএনজি চালক তাদের কার্যালয়ে ঢুকে জাতীর জনক বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমান ও বঙ্গকন্যা দেশরতœ শেখ হাসিনার ছবি ভাংচুর করে ছাত্রলীগ নেতৃবৃন্দের উপর দোষ চাপানোর চেষ্টা করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!