1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ শুন্য!

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬, ১২.২৪ পিএম
  • ৫১৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির তিন মাসের মেয়াদ শেষে গত ৬ মাস ধরে পদটি শুন্য আছে। গত ১ মে ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরীর মেয়াদ শেষ হয়েছে। নতুন করে মেয়াদ বৃদ্ধি না করায় পদটি এখন শুন্য বলে দলীয় সূত্রে জানা গেছে।
জানা গেছে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রমা দাসের মৃত্যুর পর গত ৩১ ফেব্রুয়ারি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি প্রভাকর তালুকদার পান্নার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ। কার্যকরি কমিটির ওই সভায় দীর্ঘক্ষণ আলোচনার পর ৫টি সিদ্ধান্ত নেওয়া হয়। সভাা ৩ নম্বর সিদ্ধান্তে সভাপতি রমাদাসের অকাল মৃত্যুুর কারণে জেলা স্বেচ্ছাসেবক লীগের ২নং সহসভাপতি সুয়েব চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
৫ নং সিদ্ধান্তে ভারপ্রাপ্ত সহসভাপতি সুয়েব চৌধুরীকে তিন মাসের জন্য ভারপ্রাপ্ত সহসভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগ সূত্রে জানা গেছে সুয়েব চৌধুরীর তিন মাসের দায়িত্বের মেয়াদ গত এপ্রিল মাসে শেষ হয়েছে। কমিটির সিদ্ধান্তনুযায়ী তাই ভারপ্রাপ্ত সভাপতির মেয়াদ না বাড়ানোয় পদটি সিদ্ধান্ত অনুযায়ী শুন্য আছে বলে নেতাকর্মীরা জানান।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু বলেন, গত ৩১ জানুয়ারির কার্যকরি কমিটির সভায় আমাদের নেতা ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুব্রত পুরকায়স্থ ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব ঘোষণা করেছিলেন তিন মাসের জন্য। এখন এই মেয়াদ গত এপ্রিল মাসে শেষ হয়েছে। নতুন করে আর মেয়াদ বৃদ্ধি করা হয়নি।
সুয়েব চৌধুরীর ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন ধরেনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!