1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

পাবলিক ভার্সিটির শিক্ষক হতে চায় গোল্ডেন এ প্লাস পাওয়া প্রমি

  • আপডেট টাইম :: সোমবার, ৬ মে, ২০১৯, ৫.৪৩ পিএম
  • ৫০৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার স্কুল পর্যায়ের শ্রেষ্ট বিতার্কিক ও মেধাবী ছাত্রী প্রমি দস্তিদার এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ প্লাস পেয়েছে। ছাতকের সাউথওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ থেকে সে গোল্ডেন এ প্লাস পেয়ে কৃতিতের সঙ্গে এসএসসি পাশ করেছে। প্রমি স্বপ্ন দেখছে দেশের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষার প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার। ভবিষ্যতে ঢাকা বিশ্ব বিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়ে সে পাবলিক ইউনিভার্সিটির শিক্ষক হতে চায়।
সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় তুমি কেন পাবলিক ভার্সিটির শিক্ষক হতে চাও- এমন প্রশ্নে প্রমির ঝটপট উত্তর। ‘শিক্ষকতা গৌরব ও সম্মানের মহান একটি পরিচিত পেশা। এখনো মানুষ শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধার জায়গা থেকে দেখে। অনেক উচুঁতে আসন দেয় শিক্ষককে। আমি পাবলিব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে দেশের সাধারণ মানুষের সন্তানদের পড়াতে চাই। এটাই আমার স্বপ্ন। ’ প্রমি তার এই সাফল্যে শিক্ষক ও পরিবারকে অভিনন্দন জানায়।
প্রমি দস্তিদার ছাতকের কৈতক গ্রামের মেয়ে। তার পিতা নির্মলেন্দু দস্তিদার একজন আদর্শ স্কুল শিক্ষক। মা কৃষ্ণা রাণী দাস। এক ভাই ও ১ বোনের মধ্যে সে বড়।
প্রমি ছাতক উপজেলার শ্রেষ্ট বিতার্কিক হিসেবে পুরষ্কৃত হয়েছে। সুনামগঞ্জ জেলারও সে স্কুল পর্যায়ের অন্যতম শ্রেষ্ট বিতার্কিক। ২০১৮ সনে দৈনিক কালের কণ্ঠ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তার নেতৃত্বে সাউথওয়েস্ট সালেহ আহমদ স্কুল এন্ড কলেজ সুনামগঞ্জ জেলায় শ্রেষ্টত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে রানার আপ হয়। জেলা পর্যায়ে সে শ্রেষ্ট বিতার্কিক হিসেবে মনোনীত হয়। হবিগঞ্জে আয়োজিত চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন তাকে অকুণ্ঠ প্রশংসা করে তার সম্ভাবনার কথা বলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!