1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

ধানকুনিয়া হাওরের বেরিবাধ রক্ষার আবেদন

  • আপডেট টাইম :: শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ৩.২৯ পিএম
  • ৪৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া বেরিবাধ দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার দাবিতে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান বরাবরে লিখিত অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষে নূপুর গ্রামের মো. আসাদ উল্লাহ গতকাল বৃহষ্পতিবার সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ফলহাদ আহমেদের বরাবরে এই আবেদন করেন।
আবেদন থেকে জানা যায়, ধানকুনিয়া হাওরের মোহিনীপুর ঢালাপাড়ের বেরিবাধ ধানকুনিয়া বিলের ইজারাদারের নির্দেশে স্থানীয় কতিপয় দুষ্কৃতিকারী বাধ কেটে মাটি নদীতে ফেলে দীর্ঘদিন ধরে মাছ কাটছে। এর ফলে হাওরের প্রায় ৪শ একর জমি হুমকিতে পড়েছে। শুকনো মওসুমে বেরিবাধে মাটি ভরাটের প্রয়োজন হলে চাষীদের জমি থেকে মাটি কেটে বাধে ফেলতে হবে। এতে চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন। তাই বেরিবাধটি যে কাঠামোতে আছে সেই কাঠামোতে রক্ষার দাবি জানান এলাকাবাসী। নূরপুর গ্রামের কিছু ব্যক্তি হাওরের বেরিবাধ কেটে মাছ ধরছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান ফরহাদ আহমেদ অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!