1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হজ্বের টাকা মুসলিম নির্যাতনে ব্যয় করছে সৌদী: লিবিয়ার গ্র্যান্ড মুফতি

  • আপডেট টাইম :: রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ৫.১৭ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
হজ ও ওমরাহ বয়কট করার জন্য মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল-ঘারিনি। লিবিয়ান টেলিভিশন চ্যানেল ইএন লিবিয়ায় দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানিয়েছেন। মরক্কো ওয়ার্ল্ড নিউজ। তিনি বলেছেন হাজীদের কাছ থেকে নেওয়া টাকা বিভিন্ন দেশে মুসলিম নির্যাতনে ব্যয় করছে সৌদী আরব।
তিনি ফতোয়া দিয়ে বলেছেন, হজ যাত্রীদের থেকে নেওয়া টাকা মুসলিম ভাই-বোনদের ওপর সৌদি প্রশাসনের নির্যাতনকে স্থায়ী করছে। যারা বছরের নির্দিষ্ট সময়ে হওয়া হজ বা বছরের যেকোনো সময় উমরাহ পালন করেন, তারা এটা করলে ভালো কাজের পরিবর্তে পাপের কাজ করবেন। কারণ আপনাদের এই অর্থ পাপের কাজে ব্যয় করা হচ্ছে।
এই ফতোয়ার কারণ হিসেবে মুফতি বলেন, হজ ও ওমরাহ পালন করা যাত্রীদের বাধ্যতামূলকভাবে সৌদিকে অর্থ দিতে হয়। এই অর্থ আমাদের মুসলিম সহকর্মীদের ওপর সৌদি প্রশাসনের নির্যাতনকে দীর্ঘায়িত করছে। ইয়েমেন, লিবিয়া, নিউনিশিয়া ও আলজেরিয়ায় গণহত্যা চালাতে সহায়তা করছে এই অর্থ।
গ্রান্ড মুফতি আরো বলেন, পৃথিবীর এমন কোনো জায়গা নেই, যেখানে সৌদি আরব ক্ষয়ক্ষতি চালাচ্ছে না। এই ফতোয়া প্রদানের জন্য আল্লাহর সামনে তিনি সম্পূর্ণ দায়দায়িত্ব গ্রহণ করেছেন বলেও জানিয়েছেন সাদিক আল-ঘারিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!