1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

নতুন রূপে সুনামগঞ্জের শাপলা চত্ত্বর উদ্বোধন করলেন মেয়র নাদের

  • আপডেট টাইম :: রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯, ১০.১৫ এএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র পুরাতন কালেকটর ভবনের সামনের ঐতিহ্যবাহী সরকারি জুবিলী স্কুলের পুকুর লাগোয়া শাপল চত্ত্বর শহরের বিনোদন পিয়াসীদের জন্য দুই দশক আগে নির্মিত হয়েছিল। কিন্তু নির্মাণের পরই জনগণের বদলে এক দুইজন ব্যক্তি বিশেষ কাজে এটি ব্যবহার করেন। ব্যক্তি পর্যায়ে নার্সারিও করা হয় জনগণের এই স্থানটিতে। তাছাড়া দীর্ঘদিন কোন সংস্কার না করায় সৌন্দর্য্য হারিয়ে শ্রীহীন হয়ে পড়েছিল শাপলা চত্বরটি।
বাংলা নববর্ষ ১৬২৬ বঙ্গাব্দের প্রথম দিন সংস্কার ও সম্প্রসারণ করে নতুন করে একটি মিনি পার্ক রূপে শাপলা চত্বরটি উদ্বোধন করেছেন সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত। রবিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে বর্ধিত ও সংস্কারকৃত শাপলা চত্বরটি দৃষ্টিনন্দনরূপ দিয়ে উদ্বোধন করেন। শাপলা চত্বরের শ্রীবর্ধনের পরই সৌন্দর্য্য পিয়াসীদের দৃষ্টি কেড়েছে। শহরের প্রাণ কেন্দ্রে সময় কাটাতে ছুটে আসছেন অনেকে। আয়ূব বখত জগলুলের রিভারভিউ এর মতো এই চত্বরটিও মানুষকে আনন্দে দোলা দিবে বলে মনে করা হচ্ছে।
উদ্বোধনের আগেই গত কয়েকদিন ধরে এখানে সৌন্দর্য্য পিয়াসী মানুষের ভিড় দেখা গেছে। বিশেষ করে রাতে লাল নীল আলোয় অন্যরকম রূপ নিচ্ছে চত্ত্বরটি। বসার জন্য রয়েছে বেঞ্চ ও ধাতব স্টীলের আকর্ষর্ণীয় র‌্যালিং। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে নাগরিকদের জন্য এমন আরো অনেক সৌন্দর্য্য সেবা দিবে পৌর কর্তৃপক্ষ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!