1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

তাহিরপুরে ৪০ ছাত্রীকে বাইসাইকেল প্রদান

  • আপডেট টাইম :: শনিবার, ৬ এপ্রিল, ২০১৯, ১.২৬ পিএম
  • ৪১১ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের তাহিরপুরে এলজিএসপি-৩ এর অর্থায়নে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের ৫টি উচ্চ বিদ্যালয়ের ও কলেজের গরীব এবং মেধাবী ছাত্রীদের মাঝে বিনামূল্যে চার লাখ টাকার ৪০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় পরিষদ প্রাঙ্গনে ৪০ জন গরীব ও মেধাবী ছাত্রীর মধ্যে এসব বাইসাকেল বিতরণ করা হয়।
৪০টি বাইসাইকেলের মধ্যে জনতা উচ্চ বিদ্যালয়ে ২০টি, বাগলী উচ্চ বিদ্যালয়ে ৫টি, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজে ৫টি, কলাগাও চারাগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ৫টি, হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজে ৫টি বাইসাইকেল বিনামূল্যে বিতরণ করা হয়।

শ্রীপুর (উত্তর) ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্যা মিনারা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন- শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, বাগলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীব চন্দ্র রায়, ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক স্বুল এন্ড কলেজের প্রিন্সিপাল খায়রুল আলম, কলাগাও চারাগাও নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ডালিম, হাওর বাংলা টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রিন্সিপাল জাবির আহমদ জাবেদ, ইউপি সদস্য আলী হোসেন প্রমুখ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!