1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার

মুক্তিযোদ্ধার সন্তান হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯, ১১.২২ এএম
  • ১৯৪ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মুক্তিযোদ্ধার সন্তান শিশু জুবেল আহমদ হত্যার দায়ে সিলেটে সেলিম আহমদ (২৯) নামে এক যুবকের মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। রায়ে ২০১ ধারায় তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেলে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল করিম এ রায় ঘোষণা করেন। মামলায় ৩ আসামির মধ্যে অপর দু’জন খালাস পেয়েছেন।
দণ্ডপ্রাপ্ত সেলিম আহমদ ছাতক উপজেলার পীরপুর গ্রামের মর্তুবা আলীর ছেলে। খালাস পাওয়া আসামিরা হলেন-একই গ্রামের আসকর আলীর ছেলে আবুল কালাম ও হামিদুর রহমানের ছেলে এখলাছুর রহমান।
সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট কিশোর কুমার কর এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১১ সালের ২৬ একই গ্রামের পঙ্গু মুক্তিযোদ্ধা মো. রমজান আলীর ছেলেকে মোবাইল সংক্রান্ত বিরোধের জের ধরে অপহরণ করেন সেলিম। পরে ২৮ নভেম্বর ছাতক একটি কমিউনিটি ক্লিনিকের পেছনের পুকুর থেকে শিশু জুবেল আহমদের (১৩) মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে পুলিশ তিনজনকে আসামি করে মামলা দায়ের করে। ২০১৫ সালের ২৮ মে মামলার চার্জশিট আদালতে দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এরপর বিচার কার্য চলাকালে চলতি বছরের ৭ মার্চ আসামি সেলিম জামিনে গিয়ে পালিয়ে যায়। পলাতক থাকাবস্থায় আদালত তাকে দোষী সাব্যস্থ করে রায়ে তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেন। আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পালন করতে পুলিশকে নির্দেশ দেন বিচারক। সূত্র : বাংলানিউজ২৪ঢটকম


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!