1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের কমিটি ঘোষণা: দোলন সভাপতি, সুজন সেক্রেটারি

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ৪.২০ এএম
  • ৫৪১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অবশেষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সুনামগঞ্জ জেলা যুবলীগ। গত বুধবার রাতে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। নবঘোষিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এলাকার জনপ্রিয় তরুণ মনিরুজ্জামান সুজন।
কমিটি ঘোষণাকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সিনিয়র সদস্য অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, বিপ্রেশ রায় বাপ্পী, সিতেশ তালুকদার মঞ্জু, অ্যাডভোকেট রওনক আহমেদ বখত, অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বল প্রমুখ।
৭১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি নুর হোসেন, মনোজ ভট্টাচার্য্য, মিজানুর রহমান, রিপন তালুকদার, রাজা মিয়া, জুবেল আহমদ, পরিমল দাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, লিয়াকত আহমদ, ফয়েজ আহমদ ফয়েজ, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, শাহিনুর আলম শাহিন, কেশব দে, বাবুল মিয়া, হায়াতুল ইসলাম; প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুল হক জিলু, দপ্তর সম্পাদক সুজন দাস, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম, শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক শহিদ মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক সাকির আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক নুর আলম, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক হযরত আলী, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নুরুল আমিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক বদরুল খান, ধর্ম বিষয়ক সম্পাদক রোশন আলী, মহিলা বিষয়ক সম্পাদক রুবিনা বেগম, উপ-প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, উপ-দপ্তর সম্পাদক গোবিন্দ দাশ, উপ-মহিলা বিষয়ক সম্পাদক শিপু রানী দাশ।
এদিকে যুবলীগের উপজেলা কমিটি ঘোষনার পর দায়িত্বপ্রাপ্ত নেতাদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সমমনা দলগুলো। তারা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দক্ষিণ সুনামগঞ্জ যুবলীগের সকল নেতাকর্মীকে কাজ করার আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!