1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

বিশ্বম্ভরপুরে হোটেল-রেস্তোরায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ২.১৬ পিএম
  • ৬৪৫ বার পড়া হয়েছে
জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে ১৩ অক্টোবর বৃহস্হপতিবার ২টি হোটেল রেস্তোরায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী, পণ্য উৎপাদন, বিক্রী এবং মূল্যতালিকা না থাকার অভিযোগে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ হোটেল-রেস্তোরাকে অর্থদন্ড করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সনের ৪৩ ধারায় বিশ্বম্ভরপুর উপজেলার  ইউএনও তানিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন ।
অভিযানকালে শক্তিয়ারখলা বাজারের হোটেল মালিক নির্মল সেনকে ১ হাজার টাকা, হিরোন্ন ভালা রেস্টুরেন্টের মালিক সুবিদ দেবনাথ কে ১ হাজার টাকা অর্থদন্ড দিয়ে তাৎক্ষনিক জরিমানার অর্থ আদায় করা হয়। এসময় এসব হোটেল-রেস্তোরা থেকে পোড়া অস্বাস্থ্যকর তেল, ক্ষতিকর সোডা, রং ও বিভিন্ন কাঁচামাল এবং রান্না করা খাবার স্বাস্থ্যকর পরিবেশে রাখার জন্য আদেশ করা হয় । এদিকে, শক্তিয়ারখলা বাজারে হোটেল-রেস্তোরায় অভিযানকালে বাজারের অন্যান্য সকল দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা সটকে পড়েন। অভিযানে বিশ্বস্বাস্থ্য বিভাগের স্যানেটারি ইন্সপেক্টর বিশ্বম্ভরপুর  উপজেলার আমজাদ হোসেন , ভ্যাট সহকারী আলাল উদ্দিন প্রমুখ।
এ অভিযানে সহযোগীতা করেন বিশ্বম্ভরপুর থানার এস আই মহিবুল ইসলাম ও কনেষ্টবল সোহাগ মিয়া, সেকান্দর আলী, আব্দুর রশিদ।

Quick Reply

প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!