1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে আনসার-ভিডিপির বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র‍্যালি সুনামগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানিতে নাগরিকরা তুলে ধরলেন দুর্ভোগের কথা সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি

সুনামগঞ্জ সদর উপজেলাসহ ৮ উপজেলার নবনির্বাচিতদের গেজেট প্রকাশ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ৩.৪১ পিএম
  • ৫১৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
গত ১০ মার্চ অনুষ্ঠিত প্রথম দফা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ২১ মার্চ বৃহষ্পতিবার নির্বাচন কমিশন প্রকাশিত গেজেটে সুনামগঞ্জ জেলায় অনুষ্টিত ৯টি উপজেলার মধ্যে ৮টি উপজেলার বিজয়ী প্রার্থীতের তালিকা প্রকাশ করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে গোলযোগ ও ভোটগ্রহণ স্থগিত থাকায় শাল্লা উপজেলা নির্বাচনের গেজেট প্রকাশিত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গেজেট প্রকাশের এক মাসের মধ্যেই শপথ নিবেন বিজয়ী প্রার্থীরা।
জেলা রিটার্নিং কর্মকতা মোহাম্মদ শরীফুল ইসলাম স্বাক্ষরিত গেজেটে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা রয়েছে। তবে সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী প্রার্থীর নাম নেই। একটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত থাকায় ফলাফল স্থগিতের কারণে গেজেটে মহিলা ভাইস চেয়ারম্যানের নাম প্রকাশ হয়নি।
গেজেটে চেয়ারম্যান হিসেবে সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপল, তাহিরপুরে বাবুল চৌধুরী, ছাতকে ফজলুর রহমান, দোয়ারাবাজারে ডা. আব্দুর রহিম, বিশ্বম্ভরপুরে সফর উদ্দিন, দিরাইয়ে মঞ্জুরুল আলম চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জে ফারুক আহমেদ, ধর্মপাশায় মোজাম্মেল হোসেন রোকনসহ পুরুষ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের নাম রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!