1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

ছায়ার হাওরের ৬৯ নং প্রকল্পের ফসল রক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯, ৩.১৭ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ছায়ার হাওরের ৬৯নং প্রকল্পের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ এখনো শেষ হয়নি। স্লোবে মাটি না দেওয়ায় অরক্ষিত আছে বাঁধটি। তাছাড়া এখনো ঘাস লাগানো হয়নি বলে কৃষকরা জানান। বৃষ্টি হলে বাঁধের মাটি ধসে পড়বে বলে জানিয়েছেন কৃষকরা।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে ছায়ার হাওরের সুখলাইন গ্রামের পাশে ১১৭ মিটার বাঁধে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রাক্কলণ অনুযায়ী বাঁধের উচ্চতা ও স্লোবে মাটি দেওয়া হয়নি। ঝূঁকিপূর্ণ এই বাধটিতে স্লোবের মাটি আটকাতে বাশের যে বেড়া দেওয়া হয়েছে তাও নড়বড়ে। বাঁধের মাটি ভালোভাবে কমপেকশন না করায় মানুষের চলাচলেই দেবে যাচ্ছে। বৃষ্টি হলে এই বাঁধটির মাটি সরে যাবে বলে জানিয়েছেন এলাকার কৃষকরা।
তবে প্রকল্পের সঙ্গে জড়িতরা জানিয়েছেন, ভারি যানবাহন চলাচলের কারণে মাটি দেবে যাওয়ায় বাঁধটি ঝুঁকিতে আছেন। একাধিকবার মাটি ফেলা হলেও এ কারণে মাটি টিকছেনা।
প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মৃদুল চন্দ্র দাস বলেন, কিছুদিন আগে বৃষ্টি হওয়ায় এই সময় এই সড়কে ভারি যান চলাচল করেছিল। তাই গাড়ি চলাচলের কারণে বাঁধটি দেবে গিয়েছিল। আমরা আজ শ্রমিক লাগিয়ে স্লোবে মাটি ফেলব।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক ভূইয়া বলেন, জেলার সকল প্রকল্পেরই কাজ শেষ। শাল্লার ৬৯ নং প্রকল্পের বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেব।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!