1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কৃষক নেতা আজাদ মিয়ার জানাযায় মানুষের ঢল: চোখের জলে শেষ বিদায়

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯, ৩.০৪ এএম
  • ৩৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দুর্বৃত্তদের হামলায় নিহত সুনামগঞ্জ সদর উপজেলার হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহবায়ক আজাদ মিয়াকে শেষ বারের মতো দেখতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন হাজার হাজার জনতা। তারা চোখের জলে বিদায় দেন তৃণমূলের মাটিমূল এক নেতাকে। তিনি মাস দুয়েক আগে হাওর বাচাও আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সক্রিয় কর্মসূচিতে যুক্ত ছিলেন। সোমবার বাদ মাগরিব তার নামাজে জানাযা অনুষ্টিত হয়। জানাযায় ধর্মপ্রাণ মানুষের ঢল নামে।
সোমবার দুপুর থেকে তাঁর গামের বাড়ি জলালপুরে ভীড় জমান নারী পুরুষসহ বিভিন্ন বয়সের জনতা। এক সময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় আঙিনাসহ বাড়ীর আশপাশ। বিকেল সাড়ে ৫ টায় আজাদ মিয়ার লাশবাহী গাড়ী পৌঁছলে স্বজনদের কান্না আর আহাজারিতে ভারি হয়ে জলালপুর গ্রামের বাতাস। নিহত আজাদ মিয়ার ছোট দুই মেয়ে ও ছেলের কান্নায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
জানাযায় অংশ নেওয়া সাধারণ মানুষ খুনীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
গত বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত কৃষক নেতা আজাদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রবিবার (১৭ মার্চ) রাত সাড়ে ৮টায় মারা যান।
সোমবার ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় বেতগঞ্জ বাজার মাঠে জানাজার নামাজ পর পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!