1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

সিলেটে ১২ উপজেলায় ভোটগ্রহণ চলছে

  • আপডেট টাইম :: সোমবার, ১৮ মার্চ, ২০১৯, ৩.৫০ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
৫ম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেটের ১২ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে মেট্টোপলিটন এলাকায় ২টি ও জেলা পুলিশের অধীনে ১০টি উপজেলায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে চলবে বিকেল ৪টা পর্যন্ত।
সুষ্ঠুভাবে নির্বাচনের জন্য র‌্যাব-বিজিবি ছাড়াও পুলিশ ও আনসারের প্রায় ১৪ সহস্র ফোর্স মাঠে দায়িত্ব পালন করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কেন্দ্রগুলোকে সাধারণ ও গুরুত্বপূর্ণ (ঝুঁকিপূর্ণ) দুই ভাগে বিভক্ত করে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিশৃঙ্খলা ঠেকাতে প্রতি উপজেলায় এক জন করে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন।
দুই উপজেলার ১৬৯ ভোটকেন্দ্রের মধ্যে ১২৫টি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ। সদর উপজেলার ৯১ ভোটকেন্দ্রের মধ্যে ৬৩ ভোটকেন্দ্র এবং দক্ষিণ সুরমায় ৭৮ ভোটকেন্দ্রের মধ্যে ৬২ ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ নির্ধারণ করা হয়েছে। সে বিবেচনায় নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। সাধারণ কেন্দ্রে ৩ জন পুলিশ ও ১২ জন আনসার, গুরুত্বপূর্ণ কেন্দ্রে ৪ জন পুলিশ ও ১২ জন আনসার সদস্য মোতায়েন রাখা হয়েছে। এছাড়া নিরাপত্তার দায়িত্বে রয়েছে র‌্যাব ও বিজিবির সদস্যরা। দুই উপজেলায় ২ জন করে বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে।
উপজেলায়গুলোতে ৮১৬টি কেন্দ্রে চার হাজার ৪১৪টি কক্ষে ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণের দায়িত্বে রয়েছেন ১৪ হাজার ৫৮ জন কর্মকর্তা। এর মধ্যে প্রিজাইডিং অফিসার ৮১৬, সহকারী প্রিজাইডিং অফিসার চার হাজার ৪১৪ জন এবং আট হাজার ৮২৮ জন পোলিং এজেন্ট।
জেলার ১২টি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (নারী-পুরুষ) পদে প্রতিদ্বন্দ্বী ১৭৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৬, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৭৬ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪১ প্রার্থী ভোটের মাঠ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে সাতটিতে আওয়ামী লীগ ছাড়াও ক্ষমতাসীনদলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন ১৬ জন। পাঁচটিতে রয়েছেন নৌকার একক প্রার্থী ছাড়াও জাতীয় পার্টির চারজন, বিএনপি ঘরানার স্বতন্ত্র প্রার্থী ছয়জন এবং ইসলামী ঐক্যজোটসহ (ওআইজে) ও অন্য স্বতন্ত্র ১৯ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এসব উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ৮০ হাজার ৭১০ জন। এর মধ্যে ১০ লাখ আট হাজার ৯০ জন পুরুষ এবং আট লাখ ৮৫ হাজার ৭১০ জন নারী ভোটার।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!