1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সন্ত্রাসী হামলায় আহত কৃষক নেতা আজাদ মিয়ার মৃত্যু

  • আপডেট টাইম :: রবিবার, ১৭ মার্চ, ২০১৯, ৩.২৫ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন, সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আজাদ মিয়া তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। রবিবার রাত সাড়ে ৮টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
মোল্লাপাড়া ইউনিয়নের বাসিন্দা আজাদ মিয়া গত বৃহস্পতিবার রাতে শহরের পিটিআই এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলার শিকার হন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। মাথার জখম গুরতর হওয়ায় আজাদ মিয়া শঙ্কামুক্ত নন বলে জানিয়েছিলেন নিউরোসার্জারি বিভাগের চিকিৎসকরা।
জানা গেছে হাওরের বাঁধের কাজে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করায় এলাকার প্রভাবশালীমহল ভাড়া করা সন্ত্রাসীদের দ্বারা আজাদ মিয়ার ওপর হামলা করিয়েছে বলে অভিযোগ করেন তার পরিবারের লোকজন। তারা হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর আগে গত বছর হাওরের অনিয়ম ও দুর্নীতির বিষয় নিয়ে উচ্চ আদালতে রিট করেছিলেন আজাদ মিয়া।
আজাদ মিয়ার ভাই আফরোজ রায়হান বলেন, আমার ভাই ফসলরক্ষা বাঁধের কাজে দুর্নীতির প্রতিবাদ করে আসছেন। এতে স্থানীয় প্রভাবশালীমহল তাঁকে বিভিন্নভাবে হুমকিধামকি দিয়ে আসছিল। আমার প্রতিবাদী ভাইকে তারা মেরে ফেলেছে। আমরা খুনীদের বিচার দাবি করছি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!