1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে শ্রমিক সমাবেশে শ্রমিক লীগের ব্যাতিক্রমধর্মী অটোরিক্সা র‌্যালি

  • আপডেট টাইম :: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬, ১১.৩০ এএম
  • ৫৪৯ বার পড়া হয়েছে

রাজন চন্দ::

তাহিরপুরে শ্রমিকলীগের কর্মী সমাবেশে ব্যতিক্রমধর্মী অটোরিক্সা র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া অনুষ্টানে নিয়মিত আলোচনা সভাও হয়েছে।
রবিবার সকালে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সমাবেশের পুর্বে প্রায় দু,শতাধিক অটোরিক্সা দিয়ে স্লোগানে স্লোগানে উপজেলা শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়। তাহিরপুর উপজেলা শ্রমিকলীগ আহবায়ক সিরাজুল ইসলাম শাহ এর সভাপতিত্বে সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খাঁন।
অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি নুরুল আমিন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম-সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, সুনামগঞ্জ জেলা যুবলীগ সদস্য মোজাম্মেল হোসেন রুকন, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, আওয়ামী লীগ নেতা রঞ্জু মুখার্জী, উপজেলা ছাত্রলীগ নেতা আবুল কাশেম, রাজন চন্দ, উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক মঞ্জুর আহমদ, ইজিবাইক মালিক শ্রমিক পরিবহন লীগ সভাপতি আব্দুর রউফ, সাধারন সম্পাদক ইয়াসিন মিয়া।
সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা শ্রমিকলীগ যুগ্ম-আহবায়ক বাবুল গাঙ্গুলী। সভা শেষে তাহিরপুর ইজিবাইক মালিক শ্রমিক পরিবহন লীগ এর  একটি কমিটি ঘোষনা করা হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!