1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

আরেকটি মামলায় রাগিব আলী ও তার ছেলের বিরুদ্ধে গ্রেফতািরি পরোয়ানা

  • আপডেট টাইম :: রবিবার, ৯ অক্টোবর, ২০১৬, ১১.২৪ এএম
  • ৬৩৬ বার পড়া হয়েছে

সিলেট প্রতিনিধি::

আরো একটি মামলায় সিলেটের বিশিষ্ট শিল্পপতি রাগীব আলী ও তাঁর ছেলে আব্দুল হাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরু এই পরোয়ানা জারি করেন।

এই আদালতের পিপি মাহফুজুর রহমান বলেন, অন্য একটি মামলার পরোয়ানাভূক্ত আসামী হয়ে পলাতক থাকা অবস্থায় সিলেটের ডাক পত্রিকার প্রকাশক ও সম্পাদক হিসেবে নাম প্রকাশ হওয়াকে প্রতারণা আখ্যা দিয়ে রাগীব আলী এবং তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গত ৮ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়। সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার বাদি হয়ে দায়েকৃত এই মামলায় রাগীব ও তাঁর ছেলের বিরুদ্ধে সমন জারি করা হয়। আজ নির্ধারিত তারিখে তাঁরা আদালতে হাজির না হওয়ায় দু’জনের বিরুদ্ধেই পরোয়না জারি করেন আদালত।

মামলায় বাদী গিয়াস উদ্দিন তালুকদার তাঁর আর্জিতে উল্লেখ করেন- দৈনিক সিলেটের ডাক পত্রিকার প্রকাশক, মুদ্রক ও সম্পাদকমন্ডলীর সভাপতি হিসেবে রাগীব আলী এবং সম্পাদক হিসেবে আবদুল হাই বহুল পরিচিত। এ দুইজনের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় জিআর ৭৪/২০০৫ এবং জিআর ১১৪৬/২০০৫ নং মামলায় গত ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়েছে- গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। কোনো পলাতক আসামী আইনের সুবিধাভোগী হতে পারে না। সংবাদপত্র একটি আইনী প্রকাশনা। সিলেটের ডাক এর সম্পাদক, প্রকাশক, মুদ্রক আদালতে আত্মসমর্পণ না করে স্বীয় নাম ব্যবহার করে পত্রিকা প্রকাশ করতে পারেন না। আইন লঙ্ঘন করে নাম ব্যবহার করে পাঠকদের সাথে ফাঁকিবাজি ও প্রতারণা করা হচ্ছে। গত ১১ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত রাগীব আলী ও তার ছেলে আবদুল হাই তাদের নাম যুক্ত করে দৈনিক সিলেটের ডাক প্রকাশক্রমে উপযুপুরি প্রতারণার অপরাধ করে চলেছেন। পলাতক অবস্থায় সম্পাদনাজনিত প্রতারণার জন্য আবদুল হাই ২৯টি সংখ্যা প্রকাশ করে ২৯টি শাস্তিযোগ্য অপরাধ করেছেন। অন্যদিকে রাগীব আলী প্রকাশক ও মুদ্রক হিসেবে দ্বৈত সত্ত্বায় প্রতিদিন ২টি করে অপরাধের দায় বহন করায় অপরাধের পরিমাণ দাঁড়ায় ৫৮টিতে। তবে সম্পাদকমন্ডলীর সভাপতি পদ অলংকারিক হওয়ায় কোনো অপরাধ বর্তায় না।

নালিশকারী হিসেবে গিয়াস উদ্দিন তালুকদার অভিযুক্ত আসামীদের প্রতিদিনের অপরাধের জন্য রাগীব আলীর ৫৮ বছর ও তার ছেলে আবদুল হাইয়ের ২৯ বছর কারাদণ্ডের আবেদন করেন।

এই মামলা দায়েরের পর সিলেটের ডাক’র সম্পাদক পদ থেকে আব্দুল হাইকে সরানো হয়।

উল্লেখ্য, এর আগে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে তারাপুর চা বাগান দখল মামলায় রাগীব আলী ও তাঁর ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এই পরোয়ানা জারির পর ভারত পালিয়ে যান এই শিল্পপতি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!