1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

জামালগঞ্জে উপজেলা নির্বাচনে জনতার সহযোগিতা চাইলেন রেজাউল করিম শামীম

  • আপডেট টাইম :: শুক্রবার, ১ মার্চ, ২০১৯, ১.১৬ পিএম
  • ৩৫৩ বার পড়া হয়েছে
Exif_JPEG_420

সাইফ উল্লাহ::
আসন্ন ৫ম উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জর জামালগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্ রেজাউল করিম শামীম বিভিন্ন স্থানে পথ সভা করেছেন। শুক্রবার দিনব্যাপী উপজেলার লালবাজার, কারেন্টের বাজার, রসুলপুর, লালপুর, বিনাজুড়া সহ বিভিন্ন স্থানে পথ সভা অনুষ্টিত হয়। এসব পথসভায় বিপুল মানুষের উপস্থিতি ছিল। জামালগঞ্জ উপজেলা পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাচনা বাজার ইউপির সাবেক চেয়ারম্যান মো. রেজাউল করিম শামীম এসব পথসভায় মোটর সাইকেল মার্কা ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, আমি জনগণের প্রার্। সারাজীবন জনগণের পাশে থাকতে চাই।
শামীম বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ সমৃদ্ধ দারুদ্র্যহীন সম্প্রীতির উন্নয়ন মডেল উপজেলা গড়তে সকলের সহযোগীতা কামনা করি। মোটর সাইকেল মার্কা ভোট দিয়ে এলাকার সার্বিক উন্নয়নের সুযোগ দিন। পথ সভায় সভাপতিত্ব করেন গন্যমান্য ব্যাক্তি আব্দুল হেকিম। সমাজ সেবক জুলফিকার চৌধুরী রানা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রার্থী মো. রেজাউল করিম শামীম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার, যুব ও ক্রীড়া সম্পাদক খন্দকার শহীদুল ইসলাম, ওয়ার্ড কমিটির সভাপতি মনোরঞ্জন পুরকায়স্থ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনফর আলী টুকু, শিক্ষক সজল, হরিধন, গন্যমান্য ব্যাক্তি রবিন্দ্র, জগৎদিস সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!