1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

শাল্লা ধর্মপাশা ও দোয়ারাসহ দেশের ১৬ উপজেলাকে দুর্গম ঘোষণা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৯, ১.৫৫ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
দুর্গম বিবেচনায় সুনামগঞ্জের শাল্লা, ধর্মপাশা ও দোয়ারাবাজারসহ দেশের ১৬ উপজেলাকে হাওর-দ্বীপ-চর উপজেলা হিসেবে ঘোষণা করেছে সরকার। বুধবার (২০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই উপজেলাগুলোর সরকারি চাকুরেরা বিশেষ কিছু সুবিদা পাবেন।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিবেচনা করে পার্বত্য এলাকা বহির্ভূত ১৬ উপজেলাকে হাওর, দ্বীপ, চর উপজেলা হিসেবে ঘোষণা করেছে।
উপজেলাগুলো হলো- কিশোরগঞ্জের ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম। চট্টগ্রামের সন্দ্বীপ, কক্সবাজারের কুতুবদিয়া, নোয়াখালীর হাতিয়া, সিরাজগঞ্জের চৌহালী, কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর, পটুয়াখালীর রাঙ্গাবালী, ভোলার মনপুরা। এছাড়া সুনামগঞ্জের ধর্মপাশা, শাল্লা ও দোয়ারাবাজার এবং হবিগঞ্জের আজমিরীগঞ্জ ও নেত্রকোনার খালিয়াজুরী হাওর-দ্বীপ-চর উপজেলার মধ্যে পড়েছে।
হাওর-দ্বীপ-চর উপজেলা ঘোষণার বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, এসব উপজেলায় সরকারি কর্মকর্তাদের বদলি, পদায়নের ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনায় নেয়া হবে। তারা কিছু বাড়তি সুবিধা পাবেন।
তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদের উপজেলায় নরমালি তিন বছর থাকতে হয়। এসব উপজেলায় দুই বছর থাকলেই হবে। টিএ/ডিএ-এর ক্ষেত্রে বেনিফিট পাবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!