1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সুনামগঞ্জ সদর উপজেলায় চপলই আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৫.২৩ পিএম
  • ৫৭৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সুনামগঞ্জ সদর উপজেলায় খায়রুল হুদা চপলই আওয়ামী লীগের প্রার্থী। সুনামগঞ্জ সদর উপজেলার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলের মনোনয়নই বহাল থাকছে।
গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন সংক্রান্ত একটি চিঠি আদায় করেছিলেন। কিন্তু বৃহস্পতিবার জার্মান সফরে যাওয়ার আগে বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের অফিসে দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করেন। এরপর তারা সুনামগঞ্জ সদর উপজেলায় দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে খায়রুল হুদা চপলকেই চূড়ান্ত করেন। বৃহষ্পতিবার রাতে সুনামগঞ্জ জেলা রিটার্নিং কর্মকর্তাকে ফোন করেও বিষয়টি নিশ্চিত করেছেন ওবায়দুল কাদের ও আহমদ হোসেন।
খায়রুল হুদা চপল আওয়ামী লীগ প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছিলেন এবং যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি নির্বাচন কমিশনের বৈধ দলীয় প্রার্থী।
অন্যদিকে মোবারক হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তার মনোনয়নপত্র বৈধ হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সুনামগঞ্জ সদর উপজেলায় দলীয় চেয়ারম্যান পদে খায়রুল হুদা চপলই আওয়ামী লীগের প্রার্থী। মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান ও দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন সিদ্ধান্ত দিয়েছেন। দলীয় সভানেত্রীর কার্যালয় থেকে ইতোমধ্যে সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে বিভ্রান্তির সুযোগ নেই। তিনি খায়রুল হুদা চপলের পক্ষে কাজ করতে দলীয় নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!