1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

চিকিৎসাবিজ্ঞানীর স্বপ্ন দেখা মেধাবী অর্ককে বাঁচাতে এগিয়ে আসুন

  • আপডেট টাইম :: শনিবার, ১ অক্টোবর, ২০১৬, ৬.৩৬ পিএম
  • ৭১৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার কলাইয়া গ্রামের সম্ভাবনাময় মেধাবী ছাত্র সেন্টু রঞ্জন দাস। ডাক নাম এসডি অর্ক। অসম্ভব মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানী হতে চেয়েছিল। এসএসসি ও এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া এই মেধাবী স্বপ্নপূরণের লক্ষ্যে ভর্তি হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে। বর্তমানে সে ওই বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষে (সেশন: ২০১৪-১৫) অধ্যয়নরত। সেখানেও সে তার মেধার পরিচয় দিয়েছে। জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা তার যোগ্যতা, বিষ্ময়কর মেধা ও বিনয়ে মুগ্ধ। হাসিখুসি এই মেধাবী তরুণের চোখে মুখে এখন চিন্তার ভাজ। কারণ সম্প্রতি ডাক্তাররা এ শিক্ষার্থী বর্তমানে ক্যান্সারে ((খুসঢ়যড়সধ) আক্রান্ত বলে জানিয়েছেন। ডাক্তাররা জানিয়েছেন দ্রুত চিকিৎসা শুরু করা গেলে মেধাবী এই ছাত্রটির জীবনরক্ষা করা সম্ভব। তার পরিবারের পক্ষে এই রোগের ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়। ফলে তারা সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। ভবিষ্যতে চিকিৎসা বিজ্ঞানী হয়ে মানুষকে বাঁচানোর স্বপ্ন দেখানো সেই তরুণকে আসুন সবাই মিলে সহযোগিতা করে সুস্থ তুলি।
জীবনের সাপ লুডু খেলায় পরাজিত হতে চায়না অর্ক। সে বাঁচতে চায়। তাই তাকে বাঁচাতে হলে জরুরি সহায়তার প্রয়োজন। যথাসময়ে তার চিকিৎসা করানো না গেলে অকালে ঝরে যাবে এই মেধাবী। সমাজের বিত্তবানদের এই তরুণের পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তার পরিবার, বন্ধু, শিক্ষক ও সহপাঠীরা। সবার সহযোগিতা পেলে অর্ক বেঁচে থাকবেইনা তার চিকিৎসা বিজ্ঞানী হয়ে মানুষের সেবা করার স্বপ্নটাও পূরণ হবে।
খোঁজ নিয়ে জানা গেছে অর্কের পিতা কয়েক বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে তাদের আর্থিক অবস্থা শোচনীয়। তাকে বাঁচানোর জন্য পরিবারের সবাই নিজেদের সবটুকু সম্বল ও সঞ্চয় শেষ করে দিতে চান। তবুও তাদের সঞ্চয় ও সম্বল দিয়ে তার চিকিৎসা করানো সম্ভব নয়।
সবাই মিলে এগিয়ে এলে অবশ্যই একজন সম্ভাবনাময় মেধাবী তরুণকে বাচানো সম্ভব। আসুন আমরা যার যার অবস্থান থেকে মমতাসিক্ত হাতে অর্কের পাশে দাড়াই। তাকে জীবনের স্বপ্ন দেখাই।
তাকে সাহায্য পাঠানোর ঠিকানা: ছাত্র সেন্টু রঞ্জন দাস, গ্রাম: কলাইয়া। পো. নীলপুল বাজার, থানা ও জেলা সুনামগঞ্জ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!