1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড

অঞ্জলি দানের মধ্য দিয়ে সরস্বতী পূজা শুরু

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৯, ৪.৩৪ এএম
  • ২০৫ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
মাঘ মাসের পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী আসেন ধরণীতে। বিদ্যানুরাগী ও ভক্তরা দিনটি শুরু করেন দেবীর চরণে অঞ্জলি দিয়ে। এ ধারাবাহিকতায় আজ রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই সুনামগঞ্জ শহরের বিভিন্ন মণ্ডপে অঞ্জলি দানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিদ্যা দেবীর আরাধনা। তবে পঞ্জিকা মতে গতকাল শনিবার (৯ ফেব্রুয়ারি) পঞ্চমী তিথি শুরু হওয়ায় অনেক বাসাবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে পূজা অনুষ্ঠিত হয়েছে। তাই আজ সকাল ১০টার মধ্যেই পূজা শুরু করার বাধ্যবাধকতা আছে।
সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন ভক্তরা। সরস্বতী পূজা উপলক্ষে জেলায় হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!