1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের

দলীয় প্রতীকে ভাইস চেয়ারম্যান পদেও নির্বাচন হবে: আ.লীগের সিদ্ধান্ত বদল

  • আপডেট টাইম :: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৩.৪৫ পিএম
  • ৪০১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
উপজেলা নির্বাচনের শুরুতে শুধুমাত্র চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত ভাইস-চেয়ারম্যান ও মহিলা-ভাইস চেয়ারম্যান পদেও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যানের পাশাপশি ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদেও নৌকা প্রতীকে একক প্রার্থী দেবে দলটি।
সোমবার বিকালে দলটির দপ্তর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের আগামীকাল ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার সকাল ১০টা থেকে ৭ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ৫টার মধ্যে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ (৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দের পরামর্শ গ্রহণপূর্বক জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ঐক্যমতের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক ৩ জনের একটি প্রার্থী তালিকা আগামী ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে পাঠাতে হবে।
এর আগে, গত ৩০ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগ সাধারণ সম্পাদকে এক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা নির্দেশনা অনুসারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
এতে আরো বলা হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেবে না মনোনয়ন বোর্ড।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!