1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে দুদিনের ছুটি ঘোষণা, রবিবার থেকে ক্লাস শুরু সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা এডভোকেট ড. খায়রুল কবীর রোমেন গ্রেপ্তার গুণী শিক্ষক স্বীকৃতি পেলেন সুনামগঞ্জের তিন প্রাথমিক শিক্ষক জামালগঞ্জে বিআইডব্লিটিএর নাতে চাঁদাবাজি বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা দাবিতে মানববন্ধন গ্রীন টিভিতে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আল আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা

বাইঞ্চাখাউড়ি গজারিয়া জলমহাল শুকিয়ে মাছ ধরার অভিযোগে আবেদন

  • আপডেট টাইম :: সোমবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৯, ৬.১৯ এএম
  • ৩৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দক্ষিণ সুনামগঞ্জের দেখার হাওরের বাইঞ্চাখাউড়ি গজারিয়া জলমহাল সেচে মাছ ধরার অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গতকাল রোববার খাইক্কারপাড় গ্রামের উলফত উল্লাহ নামের এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার এক ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা গতকাল রোববার সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে শ্যালু মেশিন জব্দ করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বাইঞ্চাখাউড়ি গজারিয়া জলমহালটি স্বত্ত্ব মামলাধীন রয়েছে। বর্তমানে সরকারের নিয়ন্ত্রণে রয়েছে জলমহালটি। কিন্তু গোবিন্দপুর গ্রামের এক ব্যক্তি রাসেল ও রেনু মিয়া নামের দুই ব্যক্তির কাছে অবৈধভাবে ইজারা দিয়েছেন। এখন ইজারাদাররা শ্যালু মেশিন লাগিয়ে জলাশয় শুকিয়ে মাছ ধরার প্রস্তুতি সম্পন্ন করেছে। এ ঘটনায় এলাকার উলফত উল্লাহ নামের এক ব্যক্তি প্রকৃতি বিনাশী লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিখিত আবেদন করেছেন।
পাগলা ইউনিয়ন অফিসের সহকারি ভূমি কর্মকর্তা রাজিব কান্তি দেবনাথ বলেন, উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়েরের পর আমি ঘটনাস্থল পরিদর্শন করে শ্যালু মেশিন পেয়েছি। আমি মেশিন বন্ধ করার কথা জানিয়েছি।
(ফাইল ছবি)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!