1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে পূজা উদযাপন পরিষদের অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা আয়োজন সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা

সাংবাদিক নির্যাতন ও বিষোদগারকারী শাল্লার ইউএনও আসিফ প্রত্যাহার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৬, ৩.২৫ এএম
  • ৬৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সাংবাদিক নির্যাতন ও বিষোদগারকারী সুনামগঞ্জের শাল্লা উপজেলার বিতর্কিত নির্বাহী কর্মকর্তা এএইচএম আসিফ বিন ইকরামকে প্রত্যাহার করা হয়েছে। আসিফ বিন ইকরামকে কর্মস্থল থেকে প্রত্যাহার করে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। বুধবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন আহমদ ইউএনও ইকরামকে কর্মস্থল থেকে প্রত্যাহার করেন। বিভাগীয় কমিশনার জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্প্রতি সংবাদ প্রকাশের জের ধরে স্থানীয় সাংবাদিকদের মারধর, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদসহ নানাভাবে হয়রানি করে আসছিলেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আসিফ বিন ইকরাম। এক পর্যায়ে তার ভয়ে এলাকা ছেড়ে জেলা শহরে পালিয়ে আসেন স্থানীয় সাংবাদিকরা। হামলা, মামলা করে হয়রানির প্রতিবাদে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরারবর স্মারকলিপি দেন জেলার কর্মরত সাংবাদিকরা। এসময় সাংবাদিক নির্যাতনকারী ইউএনওকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের দাবি জানানো হয়।
স্থানীয় সাংবদিকরা অভিযোগ করেন, নানা বিতর্কিত কর্মকান্ডের সংবাদ প্রকাশ করায় বেশ কিছু দিন ধরেই স্থানীয় সংবাদকর্মীদের উপর ক্ষুব্ধ শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এএইচএম আসিফ বিন ইকরাম। নানা সময়ে তিনি সাংবাদিকের নিয়ে বিরূপ মন্তব্য ও তাদের দেখে নেয়ার হুমকি দেন। এর বহিঃপ্রকাশ ঘটে তার কর্মকান্ডে।
এদিকে এ ঘটনায় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর আর ক্ষুব্ধ হয়ে উঠেন ইউএনও এএইচএম আসিফ বিন ইকরাম। তার ভয়ে শাল্লা উপজেলা থেকে জেলা শহরে পালিয়ে আসেন স্থানীয় অনেক সাংবাদিক। তারা জেলা সাংবাদিকদের কাছে আশ্রয় চান। পরে মঙ্গলবার জেলা শহরে মাবববন্ধন, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন সাংবাদিকরা। তারা দ্রুত আসিফ বিন ইকরামকে শাল্লা থেকে প্রত্যহারের দাবি জানান।
জ্যেষ্ঠ সাংবাদিক বিজন সেন রায় ও লতিফুর রহমান রাজু বলেন, একজন সরকারি কর্মকর্তার বেপরোয়া আচরণে আমরা হতবাক হয়েছি। নানা বিতর্কিত কর্মকান্ডের সংবাদ প্রকাশ করলেই তার রোষানলে পড়তেন স্থানীয় সাংবাদিকরা। নানভাবে তাদের শায়েস্তা করার চেষ্টা করতেন ইউএনও ইকরাম। বিষয়টির সত্যতা পাওয়ায় তাকে কর্মস্থল থেকে প্রত্যাহর করা হয়েছে।
সিলেট বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দিন বলেন, শাল্লার ইউএনওকে তার কর্মস্থল থেকে বদলি করে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!