1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বরুণ রায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ অতিথিবৃন্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৯, ৫.১৭ পিএম
  • ৩৬৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
আমেরিকাপ্রবাসী সাংবাদিক রনেন্দ্র তালুকদার পিংকু সম্পাদিত গণমানুষের নেতা কমরেড প্রসূনকান্তি বরুণ রায় স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন পরিকল্পনামন্ত্রী মন্ত্রী এমএ মান্নান। শুক্রবার রাতে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে গৌরবের মুক্তিযুদ্ধ অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের নিয়ে তিনি স্মারকগ্রন্থটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে প্রধান ছিলেন এমএ মান্নান।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বাঁশতলা সাবসেক্টরের অধিনায়ক লে.ক. এ.এস হেলাল উদ্দিন পিএসসি, এই সাবসেক্টরের সহ-অধিনায়ক লে.ক. আব্দুর রউফ বীরবিক্রম, মুক্তিযুদ্ধ একাডেমি ট্রাস্টের চেয়ারম্যান ড. আবুল আজাদ, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খান, এডেভাকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, পৌর মেয়র নাদের বখত, এডভোকেট সালেহ আহমদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়াকুব বখত বহলুল।
নাগরী প্রকাশন থেকে বেরিয়েছে স্মারকগ্রন্থটি। আসন্ন একুশে বইমেলায় সারাদেশের পাঠকরা বইটি সংগ্রহ করার সুযোগ পাবেন। তাছাড়া রকমারি থেকেও দেশবিদেশের পাঠকরা বইটি সংগ্রহ করতে পারবেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!