1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

ছাতক থেকে সুনামগঞ্জে রেল আইব, আইবই : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯, ১১.৪৫ এএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, খুব শিগ্রই ছাতক থেকে সুনামগঞ্জে রেল আইব, আইবই। ছাতক থেকে সুনামগঞ্জ হয়ে পশ্চিমের মোহনগঞ্জ পর্যন্ত রেল যাইব, যাইবই। তবে একটু সময় লাগব। তিনি বলেন, সুনামগঞ্জ থেকে জয়শ্রী হয়ে মোহনগঞ্জ পর্যন্ত সড়কও নির্মাণ হবে। এজন্য নেত্রী আমাদের বলেছেন পুল বানাও, পুল বানাও। ধর্মপাশায় সুনামগঞ্জ-মোহনগঞ্জ সড়কের জন্য ৫ কি.মি. উড়াল সড়ক নির্মাণ বলে প্রধানমন্ত্রীর সম্মতির কথা জানান তিনি।
বৃহষ্পতিবার বিকেলে সুনামগঞ্জ জেলা পরিষদ আয়োজিত পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ ৫ এমপিকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আঞ্চলিক ভাষায় সুনামগঞ্জের যোগাযোগ উন্নয়নের মাইলফলক এই রেল উন্নয়নের দৃপ্ত অঙ্গিকার করেন।
জেলা পরিষদ চেয়ারম্যান নূরুল হুদা মুকুটের সভাপতিত্বে, যুবলীগ সদস্য সবুজ কান্তি দাস ও ইউপি চেয়ারম্যান রনজিত চৌধুরী রাজনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনাসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক পীর ফজলুর রহমান মিসবাহ প্রমুখ।
এমএ মান্নান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সারাবিশ্বের অবিসংবাদিত শ্রেষ্ট নেতা উল্লেখ করে বলেন, আমাদেরকে মর্যাদাপূর্ণ জাতিতে উন্নত করতে শেখ হাসিনাকে, শক্তি, সমর্থন ও সাহস জোগাতে হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!