1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

সাংবাদিক বিন্দু তালুকদার শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার পেলেন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ৫.৪৩ পিএম
  • ৭৩০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর প্রকল্পের কাজের উপর প্রকাশিত শ্রেষ্ঠ প্রতিবেদনের পুরস্কার পেলেন দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদক বিন্দু তালুকদার। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর মতিঝিল বাণিজ্যিক এলাকায় এলজিএসপি-২ এর কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ও এলজিএসপি-২ এর জাতীয় প্রকল্প পরিচালক মো. সিরাজুল ইসলাম সাংবাদিক বিন্দু তালুকদারের হাতে পুরস্কারের নগদ অর্থ, সনদপত্র ও ক্রেস্ট তোলে দেন।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (ইউপি) ও এলজিএসপি-২ এর ফোকাল পয়েন্ট এনামুল কাদের খানের সভাপতিত্বে ও এলজিএসপি-২ এর তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইন প্রকল্পের টিম লিডার এম খায়রুল কবীরের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এলজিএসপি-২ এর প্রশাসন, অর্থ ও ক্রয় বিভাগের উপ প্রকল্প পরিচালক মো. ইয়াহ্-ইয়া ভূইয়া।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পায়কট বাংলাদেশ এর পরিচালক আবু ইউসুফ চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ (মাঠ প্রশাসন) এর উপ প্রকল্প পরিচালক মো. শফি উল হক। পুরস্কার বিতরণের আগে অনুষ্ঠানে সাংবাদিক বিন্দু তালুকদারসহ সকল পুরস্কার বিজয়ী সাংবাদিকদের পরিচিতি তোলে ধরা হয়।
উল্লেখ্য, গত ২৯ মার্চ দৈনিক সুনামগঞ্জের খবরে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার প্যানেল স্থাপন নিয়ে ‘হাসপাতালে অকন মমবাত্তি ও হারিকেন লাগে না’ শিরোনামে বার্তা সম্পাদক বিন্দু তালুকদারের একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রকাশিত ওই প্রতিবেদনটি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত দ্বিতীয় লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি-২) এর বাস্তবায়নাধিন তথ্য, শিক্ষা ও যোগাযোগ ক্যাম্পেইন নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ‘পায়াক্ট বাংলাদেশ’ ওই প্রতিবেদনটিকে শ্রেষ্ঠ প্রতিবেদন হিসাবে মনোনীত করে এবং ‘পায়াকট বাংলাদেশ’ এর ৬টি শ্রেষ্ঠ প্রতিবেদনের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে।
সাংবাদিক বিন্দু তালুকদার দৈনিক সুনামগঞ্জের খবরের বার্তা সম্পাদকের দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় দৈনিক আমাদের সময় ও সিলেটের আঞ্চলিক দৈনিক যুগভেরী পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসাবে কাজ করছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!