1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

মোহনপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৬, ১১.৪৩ এএম
  • ৬২৯ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম::
হাজারো ছাত্র-ছাত্রী, সচেতন এলাকাবাসী ও স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের সামনে মোহনপুর ইউনিয়নকে বাল্যবিয়ে মুক্ত এলাকা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই ঘোষণা দেন সদর উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী। এসময় উপস্থিত সর্বস্তরের জনতা বাল্যবিয়ের বিরুদ্ধে শপথবাক্য পাঠ করেন।
মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লিলু মিয়া, ইউপি সদস্য মো. শামছুন্নুর, ইউপি সচিব জাকির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি কাইজার মোহাম্মদ ফারাবী বলেন, আজ থেকে এ ইউনিয়ন বাল্যবিয়ে মুক্ত। যারা বাল্যবিয়ের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষনা দেন তিনি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!