1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

সাংবাদিক সম্মেলন করে সুনামগঞ্জের ঐক্যফ্রন্টের ৫ প্রার্থী ফলাফল প্রত্যাখান

  • আপডেট টাইম :: সোমবার, ৩১ ডিসেম্বর, ২০১৮, ১.২৫ পিএম
  • ৩৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের ৫টি আসনের জাতীয় ঐক্যফ্রন্টের ৫ প্রার্থী ফলাফল প্রত্যাখান করে আওয়ামী লীগ সরকারের অধীনে আর কোন নির্বাচন যেতে চাননা বলে জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় সুনামগঞ্জের ৫টি আসনের জাতীয় ঐক্যফ্রন্ট এর ৫ প্রার্থী সাংবাদিক সম্মেলন করে এই দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট ফজলুল হক আছপিয়ার বাসভবনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সুনামগঞ্জের ৫টি আসনে ঐক্যফ্রন্টের ৫ জন প্রার্থীই উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তারা অভিযোগ করেন, গত ৩০ ডিসেম্বরের আগের দিন রাত থেকেই প্রশাসনের সহায়তা ভোটবাক্স ব্যালট পেপারে ভর্তি করেছিল। মানুষ ভোট দিতে পারেনি। তবে জনগণের ভোটে তারা নির্বাচিত হয়েছেন বলে উল্লেখ করেছেন। ঐক্যফ্রন্ট প্রার্থীরা আগামীতে নির্দলীয় সরকারের অধীনে সকল নির্বাচনের আহ্বান জানান। ভোটের আগের দিন রাতেই ৩০-৪০ ভাগ ভোট পৃথক বাক্সে রাখা হয়েছিল বলে তাদের অভিযোগ।
সংবাদ সম্মেলনে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!