1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হিজল বাড়িতে খোশগল্প করে সময় কাটাচ্ছেন নির্ভার প্রার্থী এমএ মান্নান!

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮, ৩.৪৮ পিএম
  • ৩৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
হিজল বাড়িতে বসে নির্ভার সময় কাটাচ্ছেন সুনামগঞ্জ-৩ আসনে আ.লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। শুক্রবার দিনভর তিনি শান্তিগঞ্জস্থ হিজল বাড়িতে ছিলেন। দুটি উপজেলার তৃণমূল নেতাকর্মীসহ প্রভাবশালী নেতাকর্মীরাও তার সঙ্গে এসে দেখা করেছেন। দলনিরপেক্ষ অনেক মানুষজনও দেখা করেছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় দেখা গেল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বড়মোহা গ্রামের জমিয়তে উলামায়ে ইসলামের কয়েকজন নেতা তার সঙ্গে এসে দেখা করে তাকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গিকার করেন। যারা এলাকার স্বার্থ ভুলে জমিয়ত প্রার্থীর পক্ষে প্রচারণায় আছে তাদের সমালোচনা করে দক্ষিণ সুনামগঞ্জে তাকে বিপুল ভোটে নির্বাচিত করার অঙ্গকার করেন।
কিছুক্ষণ পরেই বিভিন্ন গ্রামের বিএনপি সমর্থকরাও আসলেন দেখা করতে। তারাও তাকে সমর্থন দেওয়ার অঙ্গিকার করে এলাকার সম্মান রাখতে বদ্ধ পরিকর বলে জানিয়েছেন।
তার বাসায় প্রায় ৩০ মিনিট অবস্থান করে এভাবেই আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে দলনিরপেক্ষ অনেক মানুষও দেখা করেছেন। তিনি সবাইকে সংঘাতের পথ এড়িয়ে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নির্বাচনী বিশ্লেষকদের মতে জেলার ৫টি আসনের মধ্যে সবচেয়ে নির্ভার ও নিরাপদ প্রার্থী হচ্ছেন এমএ মান্নান। বিএনপিও মনে করে তাদের জোটের প্রার্থী সবচেয়ে দুর্বল। যে কারণে এই আসনে জমিয়ত প্রার্থী মাওলানা শাহীনুর পাশার সঙ্গে এখনো বিএনপি নেতাদের প্রচারণায় দেখা যায়নি।
এদিকে এমএ মান্নানের পক্ষে কাজ করতে গত দুদিন আগে তার যুক্তরাজ্যের ব্যাংক কর্মকর্তা ছেলে ও আমেরিকায় অবস্থানরত ইঞ্জিনিয়ার জামাতা এলাকায় এসে প্রচারণা চালাচ্ছেন। শুক্রবার রাতে তার গ্রামের বাড়িতে গ্রামের সকল মানুষ পুরনো হিজল বাড়িতে জড়ো হয়ে গ্রামের সব ভোট নৌকায় দেওয়ার অঙ্গিকার করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!