1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফল: সুনামগঞ্জে পাশের হার ৯১.৯৫, ফেল ৪২১৮ জন

  • আপডেট টাইম :: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮, ১.৫৭ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
২০১৮ সনের প্রাথমিক সমাপনী পরীক্ষায় সুনামগঞ্জ জেলায় ৪ হাজার ২১৮ জন পরীক্ষার্থী অকৃত কার্য্য হয়েছে। এর মধ্যে মেয়েদের সংখ্যাই বেশি। জেলায় ২ হাজার ২৩৫ জন বালিকা অকৃতকার্য হয়েছে। এই তুলনায় ছেলেরা অকৃতকার্য হয়েছে কম। ছেলেদের মধ্যে ১ হাজার ৯৮৩ জন অকৃতকার্য হয়েছে। এবার মোট পাশ ও জিপিএ-৫ এর দিক দিয়ে পিছিয়ে আছে শাল্লা উপজেলা। সবচেয়ে ভালো ফলাফল ভালো করেছে ছাতক উপজেলা। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সদর উপজেলা।
প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে শাল্লা উপজেলায় ৭৯.৩৫ ভাগ শিক্ষার্থী পাশ করেছে। এ উপজেলায় মাত্র ৪৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা। এ উপজেলার ৪৩০ জন জিপিএ-৫ পেয়েছে। জেলায় সর্বমোট ১ হাজার ৮৪৯ জন জিপিএ-৫ পেয়েছে।
সুনামগঞ্জ প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে চলতি বছর জেলায় ৫৭ হাজার ১৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছিল। এর মধ্যে সকল বিষয়ে অংশগ্রহণ করেছিল ৫২ হাজার ৪১০ জন। পাশের হার ৯১.৯৫।
প্রাথমিক ইবতেদায়ী পরীক্ষায় ৩ হাজার ৬০৬ জন অংশগ্রহণ করেছিল। পাশ করেছে ৩ হাজার ৪৪৬ জন। পাশের হার ৯৫.৫৬।
গত বছর ৫৫ হাজার ৭৫৯ জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন করলেও পরীক্ষায় অংশ নিয়েছিল ৫২ হাজার ৭৩ জন। এ বছর সুনামগঞ্জ সদর উপজেলায় পাশের হার ৯৫.৮৮, দোয়ারাবাজার উপজেলায় পাশের হার ৯৪.৬৪, বিশ্বম্ভরপুর উপজেলায় ৮৯.২২, ছাতক উপজেলায় ৯৭.২, তাহিরপুর উপজেলায় ৯১.০০, জামালগঞ্জ উপজেলায় ৯১.২, ধর্মপাশা উপজেলায় ৯০.১১, দিরাই উপজেলায় ৯২.৮, জগন্নাথপুর উপজেলায় ৯৩.৭৯ এবং দক্ষিণ সুনামগঞ্জে ৮২.৭৬ ভাগ শিক্ষার্থী পাশ করেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!