1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

নারী ফুটবলারদের ভাতা দিবে বাফুফে

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৬, ৫.১৫ পিএম
  • ৬০৬ বার পড়া হয়েছে
অনলাইন ডেক্স::
সুদিনের অপেক্ষায় বাংলাদেশ নারী ফুটবল দল। মাসিক বেতনসহ নানা সুযোগ সুবিধা পেতে যাচ্ছে কৃষ্ণা-সানজিদারা। শুক্রবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাফুফে সভাপতি। এদিকে, এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপে ভাল করার লক্ষ্যে বছরব্যাপী ক্যাম্প শুরু করেছে বাফুফে। এই খবরে দেশে নারী ফুটবেল জাগরণ ঘটবে বলে অনেকে মনে করছেন।

এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ বাছাইয়ের সাফল্যে সানজিদা-কৃষ্ণাদের নিয়ে নতুন কোরে ভাবতে শুরু করেছে ফুটবল ফেডারেশন। নারী ফুটবলে নবজাগরনের স্বপ্ন দেখছে বাফুফে।

বাফুফের সভাপতি সালাউদ্দিন বলেছেন, “আমরা চাচ্ছি, কতদূর এগিয়ে যেতে পারে, সবার সমর্থন চাই। এটা আমার না বাংলাদেশ দল”।

ধারাবাহিকতার লক্ষ্যে এবারই প্রথম কোন দল নিয়ে এক বছরের পরিকল্পনা সাজিয়েছে বাফুফে। চলছে ট্রেইনার, ফিজিও এবং গোলকিপিং কোচ নিয়োগের প্রক্রিয়া। একজন পুষ্টিবিদ আনারও চিন্তা করছেন কর্মকর্তারা। সদস্যদের পড়াশোনার কথা মাথায় রেখে চার জন শিক্ষক ও নিয়মিত মাসিক ভাতা দেবে ফেডারেশন।

অতীতেও অনেক উচ্চা-বিলাসী পরিকল্পনা করেছে বাফুফে। তবে কোনটাই স্থায়ী হয়নি। নারী দলের ক্ষেত্রেও কি হতাশ হতে হবে?

নভেম্বরে সাফ চ্যাম্পিয়নশিপে সেরা হওয়ার লক্ষ্য বাংলাদেশের। পরের বছর আসল অ্যাসাইনমেন্ট এফএফসি চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!