1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

র‌্যাব-এসবির সমন্বয়ে গুজব মনিটরিং সেল গঠন

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮, ১২.৫৭ পিএম
  • ৩০৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গুজব প্রতিরোধে আট সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতাশালী একটি পর্যবেক্ষণ টিম গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৯ ডিসেম্বর) এক অফিস আদেশে এই টিম গঠনের কথা জানানো হয়েছে।

কমিশনের জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, এখন থেকে ২৪ ঘণ্টা এই টিম ফেসবুকসহ যে কোনো মাধ্যমে নির্বাচনকেন্দ্রিক গুজব রোধে কাজ করবে। এছাড়া অপপ্রচারও খতিয়ে দেখবে তারা।

নির্বাচন কমিশনের জারি করা মনিটরিং সেল সংক্রান্ত আদেশে জানানো হয়েছে- সেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। অন্য সদস্যের মধ্যে থাকবেন পুলিশ হেডকোয়ার্টার, পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), র‌্যাব, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি), ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) একজন করে প্রতিনিধি এবং নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার।

আদেশে এই সেলের তিনটি কার্যাবলী উল্লেখ করে বলা হয়েছে- নির্বাচন সংশ্লিষ্ট গুজব, প্রোপাগান্ডা যা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে এমন কার্যক্রম বন্ধের লক্ষ্যে ২৪ ঘণ্টা সোশ্যাল মিডিয়া মনিটরিং করবে সেল, এই সেল একটি whatsaap গ্রুপ তৈরি করে মিডিয়ায় প্রচারিত বিভিন্ন কর্মকাণ্ডকে মনিটরিং করার জন্য পারস্পরিক যোগাযোগ করবে, মনিটরিংয়ে নির্বাচনবিরোধী কোনো গুজব কিংবা অপপ্রচার প্রমাণিত হলে সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনার জন্য নির্বাচন কমিশনকে অবহিত করবে এই সেল।

নির্বাচন কমিশনের সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন স্বাক্ষতির অফিস আদেশটি ইতোমধ্যে মহাপুলিশ পরিদর্শক, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক (স্পেশাল ব্রাঞ্চ), র‌্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!