1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

দক্ষিণ সুনামগঞ্জের নারী নেত্রীবৃন্দের সঙ্গে এমএ মান্নানের স্ত্রী জুলেখা মান্নানের নির্বাচনী বৈঠক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮, ৬.৩৬ এএম
  • ৩০১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
অধ্যাপিকা জুলেখা মান্নান। সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী সজ্জন রাজনীতিবিদ এমএ মান্নানের সহধর্মিনী। শিক্ষাবিদ আলোকিত এ নারী অন্যান্য নির্বাচনের মতো এবারো নেমেছেন স্বামীর জন্য ভোট চাইতে। নীরবে কাজ করছেন তিনি জগন্নাথপুর দক্ষিণ সুনামগঞ্জের স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি ও স্থানীয় নারী নেতৃবৃন্দের মাঝে। তার চিত্তাকর্ষক গঠনমূলক বক্তব্যে নারী নেত্রীবৃন্দ উজ্জীবিত হয়ে এমএ মান্নানকে আবারো নৌকা প্রতীকে ভোট দেওয়ার অঙ্গিকার করেছেন। নারী নেত্রীবৃন্দকে নিজের বাসভবন হিজলকরচে আহ্বান জানানোয় তারাও খুশি হয়েছেন। তারা জুলেখা মান্নানকে অভিনন্দন জানিয়ে নবর্বাচনী নানা পরামর্শ দেন। সোমবার বিকেলে তিনি নারীদের নিয়ে বিশেষ বৈঠক করেন।
উপস্থিত নারীনেতৃবৃন্দ জানান, দক্ষিণ সুনামগঞ্জের প্রতিটি ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের নারী নেতৃবৃন্দসহ উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগনের নারী নেতৃবৃন্দকে নিয়ে তিনি নির্বাচনী বৈঠক করেছেন। বৈঠকে নির্বাচন সংক্রান্ত নানা পরামর্শ দিয়েছেন। শান্তি, সম্প্রীতি, উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির ধারাবাহিকতা রক্ষায় তিনি নারী নেত্রীবৃন্দকে নৌকাকে বিজয়ের আহ্বান জানান।
জনা গেছে জুলেখা মান্নান গত তিনটি জাতীয় নির্বাচনেও স্বামীর পক্ষে কাজ করতে এলাকায় ছুটে আসতেন। বাড়িতে বসে তিনি দুই উপজেলার নারীদের মধ্যে কাজ করতেন বিশেষ পরিকল্পনা নিয়ে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!