1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে

টাঙ্গুয়ার হাওরে জোছনা উৎসব: জোছনায় উজালা হাওরে গানের তুফান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৬, ৩.৪১ পিএম
  • ৬৩৪ বার পড়া হয়েছে

hhhhস্টাফ রিপোর্টার::
প্রায় অর্ধ শতাধিক নৌকাকে অডিয়েন্স এবং একটি ভাল্কহেড নৌকাকে মঞ্চ বানিয়ে সুনামগঞ্জের জীববৈচিত্রের অনন্য জলাভূমি টাঙ্গুয়ার হাওরে জোছনা উৎসব উদযাপন করছেন দেশ-বিদেশের হাজারো ভ্রমণার্থী। শনিবার সন্ধ্যা থেকে হিজলকড়চ ঘেরা হাওরের রৌয়া বিলে চলছে জোছনা উদযাপন। জোছনায় উজালা হাওরে এখন চলছে গানের তুফান। এই অঞ্চলের মরমী ও বাউল মহাজনদের গান গাইয়ে শোনাচ্ছেন শিল্পীরা। অনুষ্টান শুরুর আগে মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন হাওর এলাকার আদিবাসী শিল্পীরা। আলোচনা পর্বের পরই শিল্পী শাহনা ভেলি আর আশিক মরমী সুরের তুফান তুলেছেন রাতের জোছনাগলা হাওরে।
শনিবার দুপুরে হাওরে জোছনা উৎসবের উদ্দেশ্যে প্রায় অর্ধ শতাধিক নৌকায় হাজারো পর্যটক রওয়ানা দেন। যাওয়ার পথে হিজল কড়চের নিরব গানে তম্ময় হন তারা। হেসে-খেলে পর্যটকরা হাওরের নীলাভ জলে অবগাহন করে করে পাহাড়ঘেষা টেকেরঘাট খনিজ প্রকল্পে যান। সেখানকার পরিত্যাক্ত কোয়ারিতে (লেক) সবুজ পাহাড়ের স্থির ছায়া দেখে মুগ্ধ হন তারা। পরে  আবারও ছুটে আসেন টাঙ্গুয়ার হাওরে। সন্ধ্যার আগেই নৌকাগুলো নোঙ্গর গেড়ে জোছনা উদযাপনের জন্য প্রস্তুত করা হয়। দিনের আলো হাওরে ডুবে যাওয়ার পর যখন জোছনা দেয় তখনই শুরু হয় জোছনা উদযাপন।
এই হাওরের রুই মাছের ভাগার হিসেবে খ্যাত রৌয়া বিলের মধ্যখানে একটি ভাল্কহেডকে মঞ্চ বানিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্টান। দেশখ্যাত শিল্পী আশিক একের পর এক মরমি গানে মজিয়েছেন দর্শকদের। এই অঞ্চলের হৃদয় তোলপাড় করা মরমি গান গুলো পরিবেশন করছেন তিনি। তাছাড়া শাহনাজ ভেলিও গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন। একের পর এক মরমী গানে সুরে ইন্দ্রজাল তৈরি করেছেন তিনি। তাছাড়া স্থানীয় শিল্পী ঐষির কণ্ঠেও মুগ্ধ হন শ্রোতারা। গানের মজমায় সবাই জোছনাসুধায় মজেছেন।
অনুষ্ঠানে স্থানীয় সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন, সংরক্ষিত আসনের সাংসদ শাহানা রব্বানী, সাবেক সাংসদ নজির হোসেন, পুলিশ সুপার মোহা. হারুন অর রশিদ, উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কামরুলসহ স্থানীয় সুধীজন রয়েছেন।
এদিকে জোছনা উৎসব উদযাপনে হাওরের পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয়ের আশঙ্কা করেছেন পরিবেশবাদীরা। তারা পরিবেশ ও প্রতিবেশ বজায় রেখে অনুষ্ঠান পালনের অনুরোধ জানিয়েছেন।
tanguar-haorrrr-1


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!