1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

শাল্লায় হাঁস প্রতিপালন ও বিষমুক্ত ভাসমান বীজতলা তৈরি বিষয়ক প্রশিক্ষণ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১.৪৩ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান- হাবিব, শাল্লা থেকেঃ
সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, সোসাইটি ফর ব্রাইট সোস্যাল সার্ভিসেস ( এসবিএসএস) এর বাস্তবায়নে, ও শাল্লা উপজেলা মহিলা কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে, ১১ ডিসেম্বর মঙ্গলবারে উপজেলা সদরে চারটি ইউনিয়নের ( আটগাওঁ , হাবিবপুর, বাহাড়া,শাল্লা) মোট আশি জন সুবিধা বঞ্চিত নারীকে বিষমুক্ত সবজি ও ভাসমান বীজতলা তৈরি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামে বিশ জন মহিলাকে উন্নত জাতের হাঁস প্রতিপালন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রতি জনকে ১৫ (পনের) টি করে হাঁস প্রদান করা হয়েছে।
কার্যক্রমে অংশগ্রহণ করেন শাল্লা উপজেলা চেয়ারম্যান গনেন্দ্র চন্দ্র সরকার, শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মুক্তাদির হোসেন, শাল্লা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রহমান, শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান জামান চৌধুরী, ব্র্যাক শাল্লা শাখা ব্যবস্থাপক তাপস চক্রবর্তী, দৈনিক সিলেটের ডাকের শাল্লা প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব সহ এলাকার প্রমুখ ব্যক্তিবর্গ।
এছাড়াও আটগাওঁ ইউনিয়ন পরিষদ ও বাহাড়ান পরিষদের চেয়ারম্যান এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ কর্মশালায় অতিথিবৃন্দ বললেন ক্ষুদ্র প্রাণীর বৃহৎ দান , তিলে তিলে হয় মূল্য বান, বেশি করে সবজি চাষ করলে, অর্থ পুষ্টি সবই মিলে, এছাড়া পরিবারের আয় বৃদ্ধির জন্য হাঁস ও সবজি চাষের উপর আলোচনা করে অতিথি বৃন্দ বিস্তর বক্তব্য প্রদান করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!