1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত

কাঙ্গালিনী সুফিয়ার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২.১৬ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
লোকসংগীতশিল্পী কাঙ্গালিনী সুফিয়ার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য কামনা করেছিলেন তার মেয়ে পুষ্প। সারাবাংলা সহ বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম তার এই আর্জির কথা ফলাও করে প্রকাশিত হয়। সেইসব সংবাদের প্রেক্ষিতে সাহায্যের হাত বাড়ালেন প্রধানমন্ত্রী।
এতদিন সাভার এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাঙ্গালিনী সুফিয়া। সেখান থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সারাবাংলাকে খবরটি নিশ্চিত করেছেন পুষ্প।
এর আগে কাঙ্গালিনী সুফিয়া মস্তিষ্কে রক্তক্ষরনের কারণে গত ৪ ডিসেম্বর নিজ বাসায় অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার অবস্থা কিছুটা উন্নতির দিকে যাচ্ছে বলে জানিয়েছিল তার মেয়ে।
এর আগেও কাঙালিনী সুফিয়ার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার আবারও তার সাহায্যে এগিয়ে আসলেন তিনি। সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে পরিবারের পক্ষ থেকে। পুষ্প বলেন, ‘প্রধানমন্ত্রী সাহায্যের হাত বাড়িয়েছেন। তিনি যখন দায়িত্ব নিয়েছেন মা (কাঙ্গালিনী সুফিয়া) সুস্থ হয়ে উঠবেন। আমার মায়ের জন্য প্রধানমন্ত্রীর ভালোবাসা ভোলার নয়।’
কাঙ্গালিনী সুফিয়া ১৯৬১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির উপজেলার রামদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৪ বছর বয়সে তিনি তার সংগীত জীবন শুরু করেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মুস্তাফা মনোয়ার তাকে কাঙ্গালিনী উপাধি দেন। তারপর থেকে তিনি সুফিয়া খাতুন থেকে দেশব্যাপী কাঙ্গালিনী সুফিয়া নামে পরিচিত পান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!