1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

জামালগঞ্জে মসজিদ নির্মাণে স্বেচ্ছাশ্রমে মাটি কাটছেন গ্রামবাসী

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮, ১২.০৩ পিএম
  • ১৯১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, জামালগঞ্জ::
সুনামগঞ্জের জামালগঞ্জে একটি জামে মসজিদ নির্মাণে এবার গ্রামবাসী নিজেরাই উদ্যোগী হয়ে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজে এগিয়ে আসলেন। ,
সোমবার সকাল থেকে উপজেলা সদর ইউনিয়নের নয়াহালট পশ্চিম পাড়া জামে মসজিদ নির্মাণে গ্রামের অর্ধশতাধিক লোকজন নেমে পড়েন স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজে। ’
স্থানীয় সুত্রে জানা যায়, জামালগঞ্জ-মান্নানঘাট-ধর্মপাশা সড়কের পার্শ্বে নয়াহালট পশ্চিম পাড়া জামে মসজিদ নির্মাণের জন্য ৭ শতক জায়গা জুড়ে সোমবার সকাল থেকে গ্রামের অর্ধশতাধিক লোকজন নিজেরাই উদ্যোগী হয়ে স্বেচ্ছাশ্রমে মাটি ভরাটের কাজে যোগ দেন।’
গ্রামবাসী জানান, উপজেলার নয়াহালট পশ্চিমপাড়ার ১৫৮ পরিবার সহ সর্ব সাধারণের ইবাদতের সুবিধার্তে গ্রামের বড়বাড়ির প্রয়াত আবদুল হান্নান তালুকদারের পাঁচ ছেলে জহিরুল হক, আশরাফ উদ্দিন, জসীম উদ্দিন মহসীন কবির ও জাভেদ জাহাঙ্গীর তাদের পৈতৃক সম্পক্তি থেকে সম্প্রতি ৭ শতক জায়গা মসজিদের জন্য দান করেন। এরপর গ্রামবাসী দানকৃত জায়গার উপর জামে মসজিদ নির্মাণের জন্য স্বেচ্ছায় মাটি ভরোটের কাজ শুরু করেন।’
নির্মাণাধীন মসজিদের ইমাম মোহাম্মদ সোনা মিয়া জানান, জমিদাতা পাঁচ ভাই ৭ শতক জমি মসজিদের জন্য দান করার পরও সোমবার নিজেরাই তাদের জমি ফসলী জমি থেকে ফের মাটি কেঁটে মসজিদের ভিটে তৈরীর জন্য সম্মতিও দিয়েছেন।’
জামালগঞ্জ সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাজ্জাদ মাহমুদ সাজিব বললেন, বলা যায় সদর ইউনিয়নের জনবহুল গ্রামই হল নয়াহালট পশ্চিম পাড়া গ্রামটি, নতুন জামে মসজিদটি নির্মাণ হলে গ্রামের পশ্চিম পাড়ার ১৫৮টি পরিবারের লোকজন সহ জামালগঞ্জ-মান্নানঘাট-ধর্মপাশা সড়কে যাতায়াতকারী মুসল্লীগণ ওই মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের দুর্ভোগ লাগব হবে।’
এদিকে মসজিদ নির্মাণে দেশ-বিদেশে থাকা সর্বস্তরের দানশীল ব্যাক্তিবর্গের সহযোগীতা চেয়েছেন মসজিদ নির্মাণ কমিটির লোকজন। যারা মসজিদটি নির্মাণে সাহায্য করতে আগ্রহী তারা (মোতয়াল্লী ০১৭২৬৯২৭২৩৪/ বিকাশ পার্সোনাল- ০১৭৪৭১৪৬১৭৩) এ দুটি মোবাইল ফোন নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!