1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে ৫টি আসনে ৩২ প্রার্থিকে প্রতীক বরাদ্দ: কে কোন প্রতীক পেলেন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১২.২২ পিএম
  • ২৬৪ বার পড়া হয়েছে

শহীদ নুর আহমেদ, বিশেষ প্রতিনিধি::
৩০ শে ডিসেম্বর নির্বাচনকে সামনে রেখে সারা দেশের ন্যায় সুনামগঞ্জের ৫ আসনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেন রির্টানিং অফিসার মোহাম্মদ আব্দুল আহাদ। এসময় আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম, এলডিপি, কমিনিস্ট পার্টি, ইসলামী আন্দোলন, জাকের পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, গণতন্ত্র পার্টি, খেলাপত মজলিস, ন্যাশনাল পিপলস পার্টি, ন্যাপ, বিএনএফ এর ৩২ জন প্রার্থীকে বিভিন্ন প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সুনামগঞ্জ-১(তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা) আসনে মোয়াজ্জেম হোসেন রতন (আ.লীগ) কে নৌকা, নজির হোসেন(বিএনপি) কে ধানের শীষ , হাফিজ মাওলানা মুফতি ফখর উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) কে হাতপাখা, বদরুদ্দোজা সুজা (বাংলাদেশ মুসলীম লীগ) কে হারিকেন, আমান উল্লাহ আমান (জাকের পার্টি) কে গোলাপফুল প্রতীক বরাদ্দ দেয়া হয়।
সুনামগঞ্জ-২দিরাই-শাল্লা) আসনে ড. জয়া সেনগুপ্তা( আ.লীগ) কে নৌকা, নাসির উদ্দিন চৌধুরী (বিএনপি) কে ধানের শীষ, মাহমুদ হাসান চৌধুরী (বাংলাদেশ মুসলিম লীগ) কে হারিকেন, আব্দুল হাই (ইসলামি আন্দোলন বাংলাদেশ) কে হাত পাখা , গোলজার আহমেদ (গণতন্ত্রী পার্টি) কে কবুতর , নিরঞ্জন দাস (কমিউনিস্ট পার্টি) কে কাস্তে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে হয়েছে।
সুনামগঞ্জ-৩((দক্ষিণসুনামগঞ্জ-জগন্নাথপুর) আসনে এমএ মান্নান (আ.লীগ) কে নৌকা , শাহীনূর পাশা চৌধুরী (জমিয়তে উলামায়ে বাংলাদেশ) কে ধানের শীষ, মাহফুজুর রহমান খালেদ (এলডিপি) কে ছাতা, মুহিববুল হক আজাদ (ইসলামী আন্দোলন বাংলাদেশ) কে হাতপাখা , শাহজাহান চৌধুরী (জাকের পার্টি) কে গোলাপফুল ও সৈয়দ শাহ মুবাশ্বির আলী (মুসলিমলীগ) কে হারিকেন প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
সুনামগঞ্জ-৪(সদর-বিশ্বম্ভরপুর) আসনে পীর ফজলুর রহমান (জাতীয় পার্টি) কে লাঙ্গল, মো. ফজলুল হক আসপিয়া (বিএনপি) কে ধানের শীষ, তানভীর আহমেদ তাসলিম (ইসলামি আন্দোলন বাংলাদেশ) কে হাতপাখা , মোহাম্মদ দিলোয়ার (ন্যাশনাল পিপলস পার্টি) কে আম, মো. কামরুজ্জামান (স্বতন্ত্র) কে সিংহ, মো.আজিজুল হক (বাংলাদেশ খেলাফত মজলিস) রিকশা ও আল হেলাল মো. ইকবাল মাহমুদ ( বাংলাদেশ মুসলীম লীগ) কে হারিকেন প্রতীক বরাদ্দ দেয়া হয়ছে।
সুনামগঞ্জ-৫(ছাতক-দোয়ারাবাজার) আসনে মুহিবুর রহমান মানিক (আ.লীগ) কে নৌকা, মিজানুর রহমান চৌধুরী (বিএনপি) কে ধানের শীষ , মো. আশরাফ হোসেন (বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট) কে টেলিভিশন, আব্দুল ওয়দুদ (বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি -ন্যাপ) কে কুড়ের ঘর , নাজমুল হুদা(জাতীয় পার্টি) কে লাঙ্গল, শফিক উদ্দিন(খেলাফত মজলিস) কে দেয়ালঘড়ি , আইয়ুব করম আলী (গণফোরাম) কে উদীয়মান সূর্য, হোসাইন আল হারুন(ইসলামী আন্দোলন বাংলাদেশ) কে হাতপাখা প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থী। অনেক স্থানে মাকিং এর মাধ্যমে নিজের প্রতীকের জানান দিচ্ছেন তারা। টানানো হচ্ছে পোস্টার ,ব্যাণার , ফেস্টুন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!