1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল

দিরাইয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালন

  • আপডেট টাইম :: সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮, ১২.১৮ পিএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

দিরাই প্রতিনিধি::
সুনামগঞ্জের দিরাইয়ে র‌্যালি আলোচনাসভার মাধ্যমে বিশ^ মানবাধিকার দিবস পালন করা হয়েছে। সোমবার বেলা ৩ঘটিকায় বাংলাদেশ মানবাধিকার কমিশন দিরাইয়ের উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবে এসে আলোচনাসভায় মিলিত হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন দিরাই উপজেলা সভাপতি বিশ^জিৎ রায়ের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরীর পরিচালনায় আলোচনাসভায় বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি সবুজ মিয়া, জিয়াউর রহমান লিটন, সাধারণ সম্পাদক লালন মিয়া, সংগঠনিক সম্পাদক সারোয়ার আহমদ, জুয়েল মিয়া, প্রচার সম্পাদক রাহাত মিয়া রাহাত, দপ্তর সম্পাদক মোশাহিদ আহমদ, আইন বিষয়ক সম্পাদক মৃদৃল কান্তি রায় চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অনুকুল রায়, মহিলা বিষয়ক সম্পাদক হেলেনা বেগম, সমাজ কল্যাণ সম্পাদক মধু দাস, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আবু জেহাদ বাবলু,নির্বাহী সদস্য সহিদ সরদার, ইউসুফ মিয়া, আবুল কাসেম, আক্কাস মিয়া। এদিকে বেলা ২ঘটিকায় থানা রোডে বিশ^ মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসুচি পালন করেছে ইফনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশন দিরাই। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী নুরুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মিয়াজুল হক, অর্থসম্পাদক প্রশান্ত সাগর দাস, নির্বাহী সদস্য হিল্লুল পুরকায়স্থ্য, বদরুজ্জামান, মুস্তাহার আহমদ মুস্তাক প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!