1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের দাফন

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর, ২০১৮, ৯.৩৯ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার টেংরাটিলার বীরমুক্তিযোদ্ধা আজিম উদ্দিনের জানাজা স¤পন্ন হয়েছে। বৃহ¯পতিবার বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের টেংরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে রাষ্ঠ্রীয় মর্যাদায় তাঁকে দাফন করা হয়। পরে জানাজা শেষে টেংরাটিলায় পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বুধবার রাতে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন (৬২) ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ সন্তানসহ অসংখ্য আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ডায়াবেটিস, শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন।
উল্লেখ, আজিম উদ্দিন ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছিলেন। মুক্তিযুদ্ধ পরবর্তীতে দেশ পুনর্গঠনেও তিনি অংশ নেন। এলাকার আর্থসামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় উন্নয়নে তিনি সব সময় পাশে ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সুনামগঞ্জ- ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন, সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ মাস্টার, সুনামগঞ্জ-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাজমুল হুদা হিমেল, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, আব্দুল হালিম বীর প্রতীক, আব্দুল মজিদ বীর প্রতীক, বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শাহজাহান, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, সুরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার মামুনুর রশীদসহ মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড,ও সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!