1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সমৃদ্ধ বাংলাদেশের লক্ষ্যে শেখ হাসিনার পাশে দাড়ানোর জন্য তরুণদের প্রতি সাকিবের আহ্বান

  • আপডেট টাইম :: সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮, ৮.০৯ এএম
  • ৬৫২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গঠনে তরুণদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।
শনিবার ‘আমার জয়ে বাংলার জয়’ নামের একটি ফেইসবুক পেইজে এক ভিডিওবার্তায় এই আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিওতে সাকিবকে বলতে শোনা যায়, “বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে আছেন। বাংলাদেশ এখন তার পরিবার। সবাইকে নিয়ে সবার ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন।বিশেষ করে তরুণদের নিয়ে।
“সব ক্ষেত্রে সমৃদ্ধ আগামীর বাংলাদেশ গড়ার নীতি গ্রহণ করেছেন তিনি। সেখানে চাই তোমার সক্রিয় অংশগ্রহণ। এ অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে চাই তোমার অংশগ্রহণ।’
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “আমার বিশ্বাস, আমরা দাঁড়ালে হারবে না দেশ। কারণ তরুণরাই আগামীর বাংলাদেশ। এবার তোমার পালা।”
একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে তৈরি এ ভিডিও বার্তায় সাকিব বলেন, “সবাইকে ভালো রাখা ও সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার এক দুর্বার যাত্রায় এখন আমরা আছি। বিদ্যুতে, শিক্ষায়, স্বাস্থ্যে, খাদ্যে, নারীর ক্ষমতায়নে, সামাজিক ও মানব উন্নয়নে তো বটেই… অবকাঠামো, যোগাযোগ ও ডিজিটাল উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের উদাহরণ হতে চলেছে।”
তিনি বলেন, “এ দেশকে আমরা মা বলি। নিজের মাকে নিয়ে আমরা যেভাবে ভাবি, দেশকে নিয়ে কি আমরা সেভাবে ভাবি? অথচ, দেশ আমাদের নিয়ে ভাবছে। নজর রাখছে ভালো-মন্দের। তার ভালো থাকাই আমাদেরও ভালো থাকা।
“আর সবার ভালো থাকা মানে দেশের ভালো থাকা। তাদের নিয়ে এবার ভাবার সময় এসেছে আমাদের। কারণ দেশ মানে আর কিছু নয়- তুমি, আমি, আমরা। আমরাই দেশ।”
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের মর্যাদা পাওয়ার প্রাথমিক দিনগুলির কথা স্মরণ করে ভিডিওর শুরুতে সাকিব বলেন, “১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৭২টি ম্যাচের বেশিরভাগই আমরা হেরেছিলাম। কিন্তু আমরা জিততে চেয়েছিলাম। এটা আমাদের কাছে কেবল খেলা নয়, এটা আমাদের দেশ। তাই আমরা ঘুরে দাঁড়াতে পেরেছিলাম।”
তিনি বলেন, “আমি যখন ক্রিজে গিয়ে দাঁড়াই, তখন আমার সঙ্গে দাঁড়ায় বাংলাদেশ। আমি যখন শুরু করেছিলাম, তখন আমার বয়স ছিল ১৯। আজ তোমরা যারা তরুণ, আমি নিশ্চিত জানি প্রত্যেকেরই নিজের মতো করে স্বপ্ন আছে।
“কিন্তু স্বপ্ন থাকলেই তো হয় না। ব্যক্তির স্বপ্নকে দেশের স্বপ্ন করতে হয়। এগিয়ে আসতে হয়, তৈরি করতে নিজেকে। জেনে নিতে হয় সঠিক পথ। আমি কোনো সুপারম্যান নই। এ দেশেরই একজন সাধারণ সন্তান।”
তিনি বলেন, “তোমরা যারা এখানে আছো। সবাই যার যার মতো আলাদা। কিন্তু একটা বিষয়ে আমরা সবাই এক। সেটা হলো, আমাদের প্রাণের বাংলাদেশ।
“এ অগ্রযাত্রা আরও এগিয়ে নিতে চাই তোমার সক্রিয় সমর্থন। আমার বিশ্বাস, আমরা দাঁড়ালে হারবে না বাংলাদেশ। কারণ তরুণেরাই আগামীর বাংলাদেশ। এবার তোমার পালা।”
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইলের একটি আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় ক্রিকেট ওয়ান ডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সাকিবও এবার নির্বাচনে নৌকার প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানিয়েছিলেন আওয়ামী লীগ নেতারা। ওই খবর প্রকাশের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন সাকিব। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানিয়েছিলেন, সাকিবকে খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন শেখ হাসিনা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!