1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

বিশ্বের সাদাসিধে জীবনযাপনকারী রাষ্ট্রপ্রধানদের মধ্যে শেখ হাসিনা অন্যতম

  • আপডেট টাইম :: রবিবার, ২ ডিসেম্বর, ২০১৮, ৬.৫৮ এএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নাইজেরিয়ার সবচেয়ে প্রভাবশালী দৈনিকগুলোর একটি ‘ডেইলি লিডারশিপ’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের সবচেয়ে সাদা-সিধে জীবনযাপনকারী রাষ্ট্রপ্রধানদের একজন বলে আখ্যায়িত করেছে।
দৈনিকটির ১৮ নভেম্বর ২০১৮, রবিবার প্রকাশিত ইস্যুর ‘আনরিপোর্টেড’ সেকশনে বিশ্বের মাত্র ৫জন নেতাকে নিয়ে একটি ফিচার স্টোরি ছাপা হয়।
এতে বিশেষভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাসিক মাত্র ৮০০ ডলারের (নাইজেরিয়ান মুদ্রায় ২ লাখ ৮৮হাজার নায়রা) মূল বেতন এবং এই টাকার মধ্যেই জীবন-যাপনের বিষয়টি উল্লেখ করা হয়। ফোবর্সের বিশ্বের শীর্ষ ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় প্রধানমন্ত্রীর ৫৯তম স্থান অধিকার করার বিষয়টিও এতে উল্লেখ করা হয়।
এতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সবচেয়ে বড় সাফল্যগুলোর দুটি হলো, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধকারীদের বিচার সম্পন্ন করা।
পত্রিকাটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মি. ডিলে ফ্যানিমো (Dele Fanimo) বলেন, ‘বাংলাদেশ এবং এর প্রধানমন্ত্রীর জন্য এমন একটি মহা সম্মান ও প্রশংসার জন্য আমি গর্ব অনুভব করি।
তিনি জানান, বন্ধুপ্রতীম দুই রাষ্ট্র- বাংলাদেশ ও নাইজেরিয়ার জনগনের মধ্যে বোঝাপড়া আরো বাড়ানোর জন্য তিনি বাংলাদেশি হাইকমিশনের সঙ্গে কাজ করে যাচ্ছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!