1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

এমএ মান্নানের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগের সৌজন্য সাক্ষাৎ: নৌকার পক্ষে ভ্যান গার্ড হয়ে কাজ করবে স্বেচ্ছাসেবক লীগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮, ৪.১১ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে নির্বাচনে দলীয়ভাবে নিরলস প্রচারণার অঙ্গিকার করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বৃহষ্পতিবার রাতে দক্ষিণ সুনামগঞ্জস্থ এমএ মান্নানের বাস ভবনে যান নেতৃবৃন্দ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদের নেতৃত্বে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এমএ মান্নানের পক্ষে প্রতিটি গ্রামে গিয়ে কাজ করবে বলে জানান জুবের আহমদ অপু। এসময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এমএ মান্নানকে বলেন, আপনার সম্মান রাখতে স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি গ্রামে নৌকার পক্ষে ভ্যানগার্ড হয়ে কাজ করবে।
এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিউর রহমান মতি, এডভোকেট বুরহান উদ্দিন, জামাল উদ্দিন, সালেহ আহমদ, মখলিছ রহমান, শিবুল আহমদ চৌধুরী, জহির আলী খান, শামীম, মিজান, মারুফ, মোশারফ হোসেন, জুয়েল আহমদ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!